Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রেয়া বাঙালি মেয়ে, কলকাতায় এসেছে, একটা রবীন্দ্রসঙ্গীত গাইলে ভাল হতো: চিরঞ্জিত

পাক্কা ১৫ মিনিটের লাইভ পারফরম্যান্স ছিল শ্রেয়া ঘোষালের। আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে তখন শ্রেয়া ঝড়। বলিউড গানের মেডলি।

শ্রেয়া বাঙালি মেয়ে, কলকাতায় এসেছে, একটা রবীন্দ্রসঙ্গীত গাইলে ভাল হতো: চিরঞ্জিত

শ্রেয়া-চিরঞ্জিৎ

শেষ আপডেট: 24 March 2025 13:21

দ্য ওয়াল ব্যুরো: পাক্কা ১৫ মিনিটের লাইভ পারফরম্যান্স ছিল শ্রেয়া ঘোষালের। আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে তখন শ্রেয়া ঝড়। বলিউড গানের মেডলি। ‘আমি যে তোমার’ থেকে ‘ঘুমর’, কিংবা ‘ঢোল বাজে’ আবার কখনও তাঁর গলায় ‘জিন্দা’ আবার ‘ওম শান্তি ওম’-এর টাইটেল ট্র্যাক। গ্যালারি ফেটে পড়ছে উচ্ছ্বাসে। হাততালির কলরব তখন চারিদিকে। তাঁর সুরের প্যালেটে শেষ গান রহমানের ‘মা তুঝে সালাম’। মঞ্চে দাঁড়িয়ে শ্রেয়া বলেন, ‘অনেক জায়গায় পারফর্ম করেছি। বড় জায়গায় গান গেয়েছি। কিন্তু এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আবেগপ্রবণ হয়ে পড়ছি। কারণ এটা ইডেন গার্ডেন। এটা কলকাতা। আমার ভারত।’

সোশ্যাল মাধ্যমে, সেই সন্ধের লাইভ পারফর্ম্যান্সের ভিডিও ছড়িয়ে পড়েছে । কমেন্ট-শেয়ারের বন্যা গত দু’দিন ধরে। এসবের মাঝে বাঙালি কিংবদন্তি তারকা চিরঞ্জিতের একটি বক্তব্যর ভিডিও ভাইরাল। তাতে চিরঞ্জিত বলছেন, ‘একটা জিনিস খারাপ লেগেছে, শ্রেয়া একটা বাংলা গান গাইল না কেন? ও বাঙালি, বাংলায় এসেছে। কলকাতায় এসেছে। অনেকগুলো গেয়েছে...মেডলি করেছে...কিন্তু তার মধ্যে একটা বাংলা দেওয়া উচিত ছিল। আমার মনে হয়েছে, আমি ফিল করেছি।’

চিরঞ্জিতবাবুর এই ভিডিও বেশ ভাইরাল। কমেন্ট সেকশনে নেটিজেন সহমতও প্রকাশ করেছেন। তবে সহমত প্রকাশ করছেন না এমন মানুষও কম নয়। অনেকে এও মনে করছেন, একজন সর্বভারতীয় শিল্পীর কাছে শুধুমাত্র বাংলা ভাষা একটি গণ্ডি হয়ে থাকতে পারে? ঠিক এই প্রশ্ন করা হয়েছিল চিরঞ্জিতবাবুকে। ‘দ্য ওয়াল’-এর পক্ষ থেকে ফোনে ধরা হলে তিনি বলেন, ‘আমার বক্তব্যের পর দেখছি অনেকে বলছেন, হিন্দি গান গেয়েছেন, সেটা ওঁদের পছন্দ হয়নি। না, না এটা কিন্তু আমার আবার মনে হয়নি। আমার শ্রেয়ার গান ভাল লাগে। আমার মনে হয়েছে, যদি ও একটা বাংলা গান গাইতো, দু’লাইন হলেও...একটা রবীন্দ্রসঙ্গীত তা হলে ভাল হতো। কলকাতায় এসেছে, বাঙালি মেয়ে। বাঙালি জায়গায় এসেছে, এটুকুই বলেছিলাম।’

আইপিএল উদ্বোধনের একদিন আগেই কলকাতায় চলে এসেছিলেন শ্রেয়া ঘোষাল। তৈরি ছিলেন পাওয়ার প্যাকড পারফরম্যান্সের জন্য। কলকাতা সাক্ষী থাকে এক রূপকথার। ‘বলিউড শাদিস’, এক রিপোর্ট জানাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য শ্রেয়ার পারিশ্রমিক ছিল ২৫ লক্ষ টাকা। এমনিতে ওয়ার্ল্ড ট্যুরের জন্য শ্রেয়া নাকি নিয়ে থাকেন ১-৫ কোটি। যদিও শ্রেয়ার টিম থেকে ২২ মার্চের অনুষ্ঠানে শ্রেয়ার পারিশ্রমিকের বিষয়ে কিছুই জানানো হয়নি।


```