Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক পুরস্কার জিতলেন চন্দন সেন! রাশিয়ার মাটিতে জয়জয়কার বাংলার

দ্য ওয়াল ব্যুরো: তিনি যে জাত অভিনেতা, সেই নিয়ে কারও সন্দেহ নেই। সিনেমা, সিরিয়াল হোক কিংবা নাটকের মঞ্চ- সর্বত্র তাঁর অবাধ বিচরণ এবং সিংহসম রোয়াব। তবে কথায় আছে, গেঁয়ো যোগী ভিখ পায় না। তিনিও বিশেষ পাননি। তবে প্রতিভার মূল্য সবাই একদিন পায়। আর

আন্তর্জাতিক পুরস্কার জিতলেন চন্দন সেন! রাশিয়ার মাটিতে জয়জয়কার বাংলার

শেষ আপডেট: 18 September 2022 08:39

দ্য ওয়াল ব্যুরো: তিনি যে জাত অভিনেতা, সেই নিয়ে কারও সন্দেহ নেই। সিনেমা, সিরিয়াল হোক কিংবা নাটকের মঞ্চ- সর্বত্র তাঁর অবাধ বিচরণ এবং সিংহসম রোয়াব। তবে কথায় আছে, গেঁয়ো যোগী ভিখ পায় না। তিনিও বিশেষ পাননি। তবে প্রতিভার মূল্য সবাই একদিন পায়। আর এতদিনে নিজের সেই লালিত এবং পালিত প্রতিভার দাম পেলেন অভিনেতা চন্দন সেন (Chandan Sen)। বাংলা ছাড়িয়ে একেবারে বিদেশের মাটিতে জিতলেন পুরস্কার। সুদূর রাশিয়ায় (Russia) সম্মান অর্জন করে বাংলার নাম আরও উজ্জ্বল করলেন তিনি।

অভিনন্দন বন্দ্যোপাধ্যায় নির্দেশিত ‘দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান’ ছবিতে অভিনয়ের জন্য ‘প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসব' (Pacific Meridian film festival)-এ সেরা পুরুষ অভিনেতার (best actor award) শিরোপা জিতলেন এই বিশিষ্ট অভিনেতা। তাঁর এই সাফল্যের খবর দু'দিন আগেই ছড়িয়ে পড়েছে টলিপাড়ার কোনায় কোনায়। এরপরই শুভেচ্ছার বন্যায় ভেসে গেছেন অভিনেতা। তাঁর অন্যতম সহকর্মী-বন্ধু জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন চন্দনকে। লিখেছেন, ‘দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান ছবিতে অভিনয়ের জন্য রাশিয়ার প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার পেলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আমাদের সকলের প্রিয় অভিনেতা চন্দন সেন। অভিন্দন।’

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। এক পুরুষ ও এক মেঘের মধ্যের সম্পর্কই এই ছবির প্রধান উপজীব্য। চন্দন সেন ছাড়াও ছবিতে অভিনয় করেছেন অরুণ গুহ ঠাকুরতা, দেবেশ রায়চৌধুরী, ব্রাত্য বসুর মতো জাত শিল্পীরা। এঁরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং নাটকের মঞ্চ থেকেই উঠে এসেছেন।

শরৎচন্দ্রের জন্মদিনে মুক্তি পেল ‘দত্তা’র ফার্স্টলুক, আভিজাত্যের দৃঢ়তায় ‘বিজয়া’ ঋতুপর্ণা

১৯৭৭ সালে মাত্র ১৪ বছর বয়সে থিয়েটারে মাধ্যমে শিল্পীজীবনের সূচনা হয়েছিল চন্দন সেনের। নয়ের দশকের একদম শেষদিকে এসে পা রাখেন চলচ্চিত্র জগতে। 'লাঠি', 'রিফিউজি', 'ম্যাডলি বাঙালি'র মতো উল্লেখযোগ্য ছবি রয়েছে তাঁর ফিল্মি কেরিয়ারে। অঞ্জন দত্তের বানানো ব্যোমকেশেও দেখা গিয়েছে তাঁকে। প্রয়াত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের 'বাড়িওয়ালি' ছবিতেও অভিনয় করেছিলেন চন্দন সেন। সেই ছবিতে তাঁর অভিনয় প্রসঙ্গে সহকর্মী সুদীপ্তা চক্রবর্তী বলেছিলেন, 'চন্দনদা বিপরীতে না থাকলে আমার কাজ আমি করতেই পারতাম না।' এমনকি জনপ্রিয় বেশ কিছু বাংলা সিরিয়ালেও তিনি ছিলেন পরিচিত মুখ। ‘ইষ্টি কুটুম’, ‘খড়কুটো’, 'ইচ্ছেনদী'র মতো সিরিয়ালে তাঁর অভিনয় মন জিতে নিয়েছিল দর্শকদের।

মাঝে ২০১০ সাল নাগাদ তাঁর শরীরে মারণরোগ ধরা পড়ে। সেই থেকে এখনও অবধি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। এমনও দিন গিয়েছে ফ্লোরে শট দেওয়ার পর কেমো নিতে গিয়েছেন তিনি, এমনই অদম্য জেদ তাঁর। তাই তো মারণ রোগও থামাতে পারেনি তাঁকে। কঠিন মনোবলে লড়াই চালিয়ে যাচ্ছেন। বিদেশের মাটিতে পুরস্কার জেতার পর অবশেষে নিজের এই লড়াইয়ের স্বীকৃতি পেলেন অভিনেতা, এমনটাই মনে করছেন তাঁর সহকর্মী থেকে শুরু করে গুণমুগ্ধরা।


```