Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রেফতার বাংলাদেশের বিতর্কিত গায়ক নোবেল!

দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতার হলেন দুই বাংলার বিতর্কিত সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble arrested)। শনিবার বেলা বারোটার কিছু সময় পর এই বাংলাদেশি গায়ককে (Bangladeshi singer) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (DMP) গোয়েন্দা বি

গ্রেফতার বাংলাদেশের বিতর্কিত গায়ক নোবেল!

শেষ আপডেট: 20 May 2023 08:18

দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতার হলেন দুই বাংলার বিতর্কিত সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble arrested)। শনিবার বেলা বারোটার কিছু সময় পর এই বাংলাদেশি গায়ককে (Bangladeshi singer) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (DMP) গোয়েন্দা বিভাগ। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন এই খবর নিশ্চিত করেছেন।

সূত্রের খবর, চার দিন আগেই নোবেলের বিরুদ্ধে ঢাকার মতিঝিল থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। এরপরই সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। আজ সেই মামলার সূত্র ধরেই তাঁকে হেফাজতে নিয়েছে ঢাকা পুলিশ।

কী প্রতারণা করেছেন নোবেল? জানা গিয়েছে, শরীয়তপুরের এক হাইস্কুলের রি-ইউনিয়ন অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল নোবেলের। সেই জন্য নির্ধারিত পারিশ্রমিকও নিয়েছিলেন। কিন্তু তারপরেও এই বিতর্কিত গায়ক গান গাইতে যাননি। এরপরই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযোগ, ওই অনুষ্ঠানের জন্য বাংলাদেশি মুদ্রায় ১ লক্ষ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়েছিলেন নোবেল।

রবীন্দ্রনাথ থেকে কবি নজরুল, অতীতে বহু স্বনামধন্য ব্যক্তিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন নোবেল। সম্প্রতি গায়কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন তাঁর প্রাক্তন স্ত্রী'ও। এতকিছুর পরেও নোবেলের আচরণ বরাবর বিতর্কের জন্ম দিয়েছে। নোবেলের উচ্ছৃঙ্খল জীবনযাপনে তিতিবিরক্ত তাঁর ভক্তরাও। এবার তাঁকে হাজতে ঢোকালো পুলিশ।

ঐশ্বর্যর কান-লুক নিয়ে কটাক্ষ বিবেকের, 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালককে ধুয়ে দিলেন উরফি


```