Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

সায়ন্তিকাকে নিয়ে বিস্ফোরক বাংলাদেশি ছবির প্রযোজক! 'ওঁর সঙ্গে আর নয়...'

সায়ন্তিকাকে নিয়ে বিস্ফোরক বাংলাদেশি ছবির প্রযোজক! 'ওঁর সঙ্গে আর নয়...'

শেষ আপডেট: 1 October 2023 13:50

দ্য ওয়াল ব্যুরো: টলিউডে বহুদিন দেখা যায়না অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। মূলত রাজনীতির দিকেই তিনি বেশি মনোযোগ দিয়েছেন। তবে বড়পর্দায় ফেরার ইচ্ছা নিয়েই তিনি ঢালিউড অর্থাৎ বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সম্প্রতি। কিন্তু সেখানেও তাঁর কপাল সাথ দিল না। সিনেমা তো করা হলই না, উল্টে প্রযোজকের সঙ্গে বিবাদে জড়িয়ে বর্তমানে বেশ বিপাকে পড়েছেন তিনি। এবার সেই নিয়ে মুখ খুললেন সেই সিনেমার প্রযোজক মণিরুল ইসলাম।

সূত্রের খবর, তাঁর সঙ্গে সায়ন্তিকার সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছে। এতদিন পুরো বিষয়টি অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে এবার মণিরুল যা যা বললেন, তাতে দুই বাংলার সিনেমাজগতে বড়সড় বিস্ফোরণ ঘটল বলা চলে। ‘ছায়াবাজি’ নামের সেই ছবির প্রযোজক সংবাদমাধ্যমে সরাসরি জানালেন, ছবিটি থেকে বাদ দেওয়া হয়েছে সায়ন্তিকাকে। মূলত প্রযোজককে নিয়ে সংবাদমাধ্যমে বেলাগাম মিথ্যাচারের কারণেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

উল্লেখ্য, গত অগস্টেই নিজের প্রথম বাংলাদেশি ছবি ‘ছায়াবাজি’-তে অভিনয়ের জন্য ঢাকায় যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নায়িকাকে অভ্যর্থনা জানাতে পৌঁছে গিয়েছিলেন ছবির নায়ক জায়েদ খান। এয়ারপোর্টে তাঁদের দু’জনের তোলা একাধিক ছবি পরে সংবাদমাধ্যমে দেখা গিয়েছে। এদিকে বাংলাদেশে নেমে বিন্দুমাত্র দেরি করেননি অভিনেত্রী। সেখান থেকেই শ্যুটিংয়ের জন্য তিনি চলে যান কক্সবাজারে। আর এরপরই যাবতীয় জটিলতার সূত্রপাত।

দিনকয়েক শ্যুটিংয়ের পরই অবস্থা এমন বেগতিক হয় যে, শ্যুটিং শেষ না করেই কলকাতা ফিরে আসেন তিনি। আর সায়ন্তিকা বাংলাদেশ ছাড়তেই প্রযোজক মনিরুল ইসলাম, নায়ক জায়েদ খান ও অভিনেত্রীকে নিয়ে নানা ধরনের কথা চাউর হতে থাকে। একে অপরকে নিয়ে নানারকম কটূক্তিও করেন। আর এবার অবশেষে গোটা বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন প্রযোজক। তিনি বলেন, ‘এত মিথ্যাচার নিতে পারছি না। এ ছবির কাজ আর করব না। আর করলেও সায়ন্তিকাকে বাদ দিয়ে নতুন করে এ ছবির কাজ শুরু করব।’


```