Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একটু মদ খেলে গানে ফিলিংস আসে, মনের ভার হাল্কা হয়: নোবেল

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের কুড়িগ্রামে কলেজ প্রোগ্রামে গান গাইতে উঠে মত্ত অবস্থায় অসংলগ্ন আচরণ করেছিলেন তরুণ সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble)। তাঁর অভব্যতায় ক্ষুব্ধ হয়ে দর্শকাসন থেকে জল, জুতো ছুড়ে মারা হয়েছিল। অবশেষে সে

একটু মদ খেলে গানে ফিলিংস আসে, মনের ভার হাল্কা হয়: নোবেল

শেষ আপডেট: 3 May 2023 07:33

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের কুড়িগ্রামে কলেজ প্রোগ্রামে গান গাইতে উঠে মত্ত অবস্থায় অসংলগ্ন আচরণ করেছিলেন তরুণ সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble)। তাঁর অভব্যতায় ক্ষুব্ধ হয়ে দর্শকাসন থেকে জল, জুতো ছুড়ে মারা হয়েছিল। অবশেষে সেই বিতর্ক (controversy) নিয়ে মুখ খুললেন গায়ক নিজেই। জানালেন, মঞ্চে ওঠার আগে সামান্য মদ্যপান করেছিলেন তিনি।

সম্প্রতি বাংলাদেশের এক পত্রিকাকে সেদিনের ঘটনা নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন নোবেল। সেখানে তাঁর বক্তব্য নিয়ে ইতিমধ্যে হইচই শুরু হয়ে গিয়েছে। একটা কলেজ প্রোগ্রামে গিয়ে এমন নোংরা আচরণের জন্য গায়ককে সোশ্যাল মিডিয়ায় তীব্র ভর্ৎসনার মুখেও পড়তে হচ্ছে। যদিও নোবেলের কথা শুনে এই ঘটনায় আয়োজকদের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন কেউ কেউ।

Mainul Ahsan Noble

ঠিক কী বলেছেন নোবেল?

সেদিন মদ্যপানের কথা স্বীকার করে নোবেল বলেন, 'স্টেজে ওঠার আগে হাল্কা একটু রিল্যাক্সেশনের জন্য, গানে একটু ফিলিংস আনার জন্য মদ্যপান করার দরকার পড়ে। যদিও আমি অতিরিক্ত মদ খাইনি। স্টেজে ওঠার আগে খুব সামান্যই মদ্যপান করেছিলাম। ওই অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকেই আমাদের মদ সরবরাহ করা হয়েছিল।' এরপর নোবেল বলেন, 'এই ঘটনায় আমি অত্যন্ত অনুতপ্ত এবং দুঃখিত। হাঁটু গেড়ে হাতজোড় করে সবার কাছে ক্ষমা চাইছি। এমন ঘটনা আর ঘটবে না।'

নোবেলের এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পরই পাল্টা সমালোচনার মুখে পড়েছে কলেজ কর্তৃপক্ষও। এরপরই মদ সরবরাহের কথা অস্বীকার করে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, ‘আয়োজকরা কোনওভাবেই নোবেলদের মদ সরবরাহ করেনি। এমনটা করার কোনও প্রশ্নই ওঠে না। নোবেল কোথা থেকে, কীভাবে মদ পেয়েছেন এবং পান করেছেন তা আমাদের জানা নেই। তবে সেদিন তিনি মদ্যপান করেই স্টেজে উঠেছেন সেটা সত্যি। এই ঘটনায় আমরা লজ্জিত এবং দুঃখিত।'

মত্ত অবস্থায় নোবেল জুতোর বাড়ি খেয়েছেন! স্বামীর আচরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর


```