Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের 'মা' হচ্ছেন পরীমণি

দ্য ওয়াল ব্যুরো: মাত্র আট বছরের কেরিয়ার। এরমধ্যেই একাধিক ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় নায়িকা পরীমণি (Porimoni)। কখনও সংবাদকর্মী, কখনও আবার বড়লোক বাড়ির উচ্ছন্নে যাওয়া মেয়ে- চরিত্র যেমনই হোক না কেন, সবেতেই সমানভাবে নি

ফের 'মা' হচ্ছেন পরীমণি

শেষ আপডেট: 26 May 2023 12:11

দ্য ওয়াল ব্যুরো: মাত্র আট বছরের কেরিয়ার। এরমধ্যেই একাধিক ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় নায়িকা পরীমণি (Porimoni)। কখনও সংবাদকর্মী, কখনও আবার বড়লোক বাড়ির উচ্ছন্নে যাওয়া মেয়ে- চরিত্র যেমনই হোক না কেন, সবেতেই সমানভাবে নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন তিনি। আর এবার তাঁকে সিনেমায় দেখা যাবে একজন মায়ের চরিত্রে অভিনয় করতে।

Porimoni, Maa

দীর্ঘ আট বছরের কেরিয়ারে এই প্রথমবার তিনি একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। ছবির নাম 'মা' (Maa)। সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। ছবিটি পরিচালনা করছেন বিখ্যাত নাট্য পরিচালক অরণ্য আনোয়ার। আর প্রথম ছবিই তিনি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করেছেন। সূত্রের খবর, ১৯৭১ সালে কুমিল্লা অঞ্চলে ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমাটি বানিয়েছেন অরণ্য।

গল্পে পরীমণির চরিত্রের নাম বীণাপাণি বড়ুয়া। হঠাৎই তাঁর সাত মাস বয়সি সন্তানের মৃত্যু হয়। যা তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। এরপর সন্তানকে নিয়ে তাঁর লড়াইয়ের গল্প নিয়েই আবর্তিত হয় ছবির গল্প। পরিচালক অরণ্য বলেছেন, 'সিনেমার শ্যুটিং যখন চলছে তখনই বুঝেছিলাম পরীমণি জাত অভিনেত্রী। একজন মায়ের চরিত্রে ওঁকে নির্বাচন করে আমি কোনও ভুল করিনি।'

Porimoni, Maa

এদিকে সংবাদমাধ্যমে অভিনেত্রী ছবির বিষয়ে কথা বলতে গিয়ে জানান, "অনেকগুলো চিত্রনাট্য আমার কাছে পড়েছিল। সেখান থেকেই 'মা' সিনেমার কাহিনি সংক্ষেপ পড়ে আমি অরণ্য আনোয়ারের সঙ্গে যোগাযোগ করি। এরপর প্রথম বৈঠকেই সিনেমাটি করার বিষয়ে সম্মতি জানাই।" কিন্তু কেরিয়ারের শীর্ষে থাকাকালীন একজন মায়ের ভূমিকায় অভিনয় কি ঝুঁকির নয়? এ বিষয়ে পরীমণির জবাব, "ঝুঁকি নয়। এটা আমার কাছে চ্যালেঞ্জ। অন্যান্য নারীর চরিত্রে অভিনয় করতে পারলে, এই বয়সে সত্যিই মা হতে পারলে, একজন মায়ের ভূমিকায় কেন অভিনয় করতে পারব না?"

আসলে সিনেমাটির যখন শ্যুটিং চলছিল, তখন চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন পরীমণি। সেই অবস্থাতেই ক্যামেরার সামনে মায়ের চরিত্র পালন করেছেন অভিনেত্রী। বর্তমানে এক পুত্র সন্তানের মা তিনি। ছেলের নাম রাজ্য। সিনেমায় যে বাচ্চাটি তাঁর সন্তানের চরিত্রে ছিল, সে এবং নিজের ছেলে রাজ্যকে নিয়েই সিনেমাটি দেখতে চান বলে জানিয়েছেন পরীমণি। এবছর কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রিমিয়ার হয়েছে।

Porimoni, Maa

হাসপাতালে পরীমণি, হাত কামড়াচ্ছে ছেলে! দেখুন ভিডিও


```