Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পরীমণি পাঁচ নম্বর বরকেও ছুটি দিয়ে দিলেন, ফের বিয়ে ভাঙলেন অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: পুরনো বছরের একদম শেষে এসে শরিফুল রাজের সঙ্গে সম্পর্ক ভেঙে দিলেন বাংলাদেশের নায়িকা (Bangladesh actress) পরীমণি (Pori Moni)। সেদেশের মিডিয়ার মতে, ঢালিউডের সবচেয়ে বিতর্কিত নায়িকা পরীমণিই। আর এবার পঞ্চমবার বিয়ে ভেঙে (separate)

পরীমণি পাঁচ নম্বর বরকেও ছুটি দিয়ে দিলেন, ফের বিয়ে ভাঙলেন অভিনেত্রী

শেষ আপডেট: 1 January 2023 07:18

দ্য ওয়াল ব্যুরো: পুরনো বছরের একদম শেষে এসে শরিফুল রাজের সঙ্গে সম্পর্ক ভেঙে দিলেন বাংলাদেশের নায়িকা (Bangladesh actress) পরীমণি (Pori Moni)। সেদেশের মিডিয়ার মতে, ঢালিউডের সবচেয়ে বিতর্কিত নায়িকা পরীমণিই। আর এবার পঞ্চমবার বিয়ে ভেঙে (separate) আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তিনি।

শুক্রবার মাঝরাতে ফেসবুক পোস্টে নিজের সম্পর্ক ভাঙার কথা জানান পরীমণি। সেখানে লেখা, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি রাজকে আমার জীবন থেকে ছুটি দিলাম এবং একটা অসুস্থ সম্পর্ক থেকে নিজেকেও মুক্ত করলাম। আসলে নিজেকে সুস্থ রাখা বেশি জরুরি।’ যদিও এই সম্পর্কে বাংলাদেশের মিডিয়া পরীমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও নায়িকার সাড়া পাওয়া যায়নি।

এরপরই পরীমণিকে নিয়ে কটাক্ষ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে অনেকেই পরীমণির এই সিদ্ধান্তের প্রশংসা করে লেখেন, ‘জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই। নিজের কথা ভেবে যা সিদ্ধান্ত নিয়েছ, সেটা ঠিক প্রমাণ হোক।'

উল্লেখ্য, গত মাসেই পরীমণির সঙ্গে রাজের সম্পর্কের তিক্ততা প্রথমবার প্রকাশ্যে আসে। তাঁর স্বামী রাজ নাকি অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। বিদ্যা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে ভবিষ্যতে শরিফুল রাজের সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্তের কথা জানান। এর দিনকয়েক পরেই এবার চরম সিদ্ধান্ত নিলেন পরীমণি।

নতুন বছরেই বিয়ের পিঁড়িতে সিদ্ধার্থ-কিয়ারা! জোর জল্পনা বলিউডে


```