
শেষ আপডেট: 30 March 2023 14:56
দ্য ওয়াল ব্যুরো: ঘড়িতে সন্ধে ছ'টা বাজলেই বাংলা ধারাবাহিকের দর্শকরা (audience) ইদানীং বেশ ধন্ধে পড়ে যাচ্ছেন। একদিকে জি বাংলার পর্দায় মিঠাই এবং অন্যদিকে দর্শকের প্রিয় সৌ-গুন জুটির নতুন ভাবে আগমন, ফলে লড়াই হাড্ডাহাড্ডি হওয়ারই কথা ছিল। তবে, চমকপ্রদ কাস্টিং, টানটান গল্পের ইঙ্গিত থাকা সত্ত্বেও বালিঝড়ে (Balijhor) তেমন জোরালো ঝড়ের দেখা নেই (boring) বলেই মত দর্শকদের।
তৃণা-কৌশিক-ইন্দ্রাশিস অভিনীত এই ধারাবাহিক শুরু হয় ত্রিকোণ প্রেমের গল্প দিয়েই। এর সঙ্গে বাড়তি পাওনা ছিল রাজনীতির ঘূর্ণিপাক। তবে, ঝোরা-মহার্ঘ্যর সম্পর্কের রসায়ন আস্তে আস্তে জমে উঠলেও গল্পে যেন ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন অভিনেতা ইন্দ্রাশিস।
পাশাপাশি, ইন্দ্রাশিসের পরিবারেও শুরু থেকে মজার চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় সহ আরও অনেককে। কয়েক সপ্তাহ ধরে তাদেরও দেখা যাচ্ছে না পর্দায়। ফলে, একমাত্র পুরনো সৌ-গুন জুটি ছাড়া আকর্ষণীয় বলতে তেমন কিছুই নেই মত দর্শকের একাংশের।
অন্যদিকে, ধারাবাহিকে চন্দন সেন এবং ঈপ্সিতা মুখোপাধ্যায় যোগ দিয়েছেন কৌশিক ওরফে মহার্ঘ্যর পরিবারের সদস্য হিসেবে। এতে গল্পের মোড় ঘুরলেও বালিঝড় নামের সার্থকতা বিশেষ লক্ষ্য করা যাচ্ছে না। ফলে, দু'বছর পার করা মিঠাইয়ের সামনে কতদিন টিকবে বালিঝড়, সংশয়ে দর্শক।
নিজের বাগানের গোলাপ থেকে খাঁটি নির্যাস তৈরি করেন এই কৃষক, নেই এতটুকু কৃত্রিমতার ছোঁয়া