Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

দশম শ্রেণি পাশ করল সেই ছোট্ট 'মুন্নি', নিন্দুকদের ধন্যবাদ দিয়ে রেজাল্ট জানাল হর্ষালি

দর্শকদের মনের মণিকোঠায় থাকা মুন্নি ওরফে হর্ষালি মালহোত্রা তাঁর সিবিএসই-র দশম শ্রেণির ফল সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে।

দশম শ্রেণি পাশ করল সেই ছোট্ট 'মুন্নি', নিন্দুকদের ধন্যবাদ দিয়ে রেজাল্ট জানাল হর্ষালি

‘বজরঙ্গী ভাইজান’-এর মু্ন্নি এখন কিশোরী

শেষ আপডেট: 15 May 2024 13:26

দ্য ওয়াল ব্যুরো: ‘বজরঙ্গী ভাইজান’-এর মু্ন্নি এখন কিশোরী। এবছর দশম শ্রেণি পাশ করেছে সে। দর্শকদের মনের মণিকোঠায় থাকা মুন্নি ওরফে হর্ষালি মালহোত্রা তাঁর সিবিএসই বোর্ডের ফল সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে। তবে রেজাল্ট জানানোর পাশাপাশি নিন্দুকদের খানিকটা খোঁচাও দিতেও ছাড়েনি সলমন খানের সহ-শিশুশিল্পী। একটি ভিডিও পোস্ট করে নিন্দুকদের সমালোচনায় ধন্যবাদ দিয়ে হর্ষালি জানিয়েছে, দশমের  বোর্ডের পরীক্ষায় ৮৩ শতাংশ নম্বর এসেছে তাঁর।

গত সোমবার সিবিএসই-র দশম ও দ্বাদশের ফল প্রকাশিত হয়েছে। এরপর মঙ্গলবার একটি ভিডিও পোস্ট করে হর্ষালি। যেখানে ভালো ফল হওয়ার আনন্দে তাকে কেক কাটতে দেখা যায়। সেই ভিডিওর সঙ্গে পর্দার মুন্নি লিখেছে, ‘নিজের মুদ্রাগুলিকে সঠিক করা থেকে শুরু করে, লেখাপড়া মন দিয়ে করা, আমি আমার কত্থক ক্লাস, শ্যুট এবং পড়াশোনার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পেরেছি। আর ফলাফল? পেয়েছি ৮৩ শতাংশ নম্বর।’

‘বজরঙ্গী ভাইজান’ ছবিতে শিশু শিল্পী হর্ষালির সঙ্গে সলমনের রয়াসন দর্শক মনে আলাদাই জায়গা করে নিয়েছিল। তারপর কেটে গিয়েছে ৯ বছর। হর্ষালি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তাঁর নাচের ভিডিও দারুণ জনপ্রিয়। কিন্তু প্রায়ই তাঁর পোস্ট করা রিলের প্রেক্ষিতে সমালোচনা ছুড়ে দেন নিন্দুকরা। তাই রেজাল্ট জানানোর সঙ্গেই সেইসব কটূক্তির জবাবও দিয়েছে কিশোরী।

‘তুমি কি আদৌ স্কুলে যাও?’ ‘তুমি ক্লাস টেনে পড়ো। ভাল করে না পড়লে ফেল করবে।’ ‘যদি কত্থক অনুশীলন চালিয়ে যাও, তাহলে ফেল করবে।’ ‘তুমি শুধু ইনস্টাগ্রাম রিলসই করো, নাকি লেখাপড়াও করো’? নিন্দুকদের এই প্রশ্নগুলি উল্লেখ করে হর্ষালির জবাব, ‘এই প্রশ্নগুলি করার জন্য ধন্যবাদ। আমি সিবিএসই বোর্ডে দশম শ্রেণীর পরীক্ষায় ৮৩ শতাংশ নম্বর পেয়েছি।’ তবে হর্ষালির ভালো ফল নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।

মাত্র ৭ বছর বয়সে কবীর খানের পরিচালনায় ‘বজরঙ্গী ভাইজান’-এ অভিনয় করেন হর্ষালী। স্ক্রিন শেয়ার করেন সলমন খান, করিনা কাপুর এবং নওয়াজুদ্দিন সিদ্দিকির সঙ্গে। ছবির মুক্তির পর হর্ষালী সংবাদসংস্থাকে বলেছিল, ‘‘আমি অভিনয় করতে এবং গান করতে ভালবাসি। বড় হয়ে সলমন আঙ্কলের মতো তারকা হতে চাই।’’


```