Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

অ্যাওয়ার্ড শো’য়ে কেন জ্যান্ত মাছ নিয়ে এসেছিলেন মনামী? নেপথ্যে এই বিশেষ কারণ 

বার্বি লুকে হাজির হয়েছিলেন তিনি। গ্লাস পনি টেল, আর সাদা জামায় তাঁকে দেখাচ্ছিলই বেশ। এত অবধি ঠিকই ছিল, কিন্তু হাতে কী?

অ্যাওয়ার্ড শো’য়ে কেন জ্যান্ত মাছ নিয়ে এসেছিলেন মনামী? নেপথ্যে এই বিশেষ কারণ 

মনামী ঘোষ

শেষ আপডেট: 19 March 2025 18:26

দ্য ওয়াল ব্যুরো: দুই দিন ধরে শহরে অনুষ্ঠিত হল এক জনপ্রিয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান। হাজির ছিলেন টলিপাড়ার প্রথম সারির তারকারা। এভারগ্রীন বিউটি মনামী ঘোষও হাজির ছিলেন দুই দিনই। এমনিতেই তাঁর স্টাইল স্টেটমেন্ট যে কোনও অনুষ্ঠানেই আলোচনার বিষয়। এবারেও ঘটল একই ঘটনা।

বার্বি লুকে হাজির হয়েছিলেন তিনি। গ্লাস পনি টেল, আর সাদা জামায় তাঁকে দেখাচ্ছিলই বেশ। এত অবধি ঠিকই ছিল, কিন্তু হাতে কী? কাচ দিয়ে তৈরি ব্যাগ, আর তাতে আস্ত এক 'বেটা' প্রজাতির মাছ ঘুরে বেড়াচ্ছে! হ্যাঁ, জ্যান্ত মাছ নিয়েই অনুষ্ঠানে এসেছিলেন মনামী। 

" />

তাঁর কথায়, "এই ফ্যাশনের নেপথ্যে কারণ আছে। যে জামাটি পরেছিলাম তা আদপে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক।এটাই বলতে চেয়েছি সমুদ্রে বর্জ্য ফেলার চাইতে তা পুনর্ব্যবহার করে সমুদ্রকে আমরা দূষণ মুক্ত রাখতে পারি। পরিবেশের সমতা বজায় রাখতে পারি।" তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলে। এভাবেও যে বার্তা দেওয়া যায় তা কার্যত করে দেখালেন মনামী। 

দ্বিতীয় দিনেও চমকে দিয়েছিলেন তিনি। দড়ির জামা পরেছিলেন অভিনেত্রী। সেই জামার ওজন ৪৫ কেজি। তাঁর নিজের ওজনও ওইরকমই। যদিও হাইহিল আর ভারি  জামা পরেও এক মুহূর্তের জন্যও তাঁকে অস্বাচ্ছন্দ্যকর বলে মনে হয়নি। বয়স ৪০ পেরোলেও আজও তাঁর মধ্যে তরুণীর উচ্ছ্বাস। মুখে চোখেও ষোড়শীর আভা। 


```