Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শাড়িতে নারী? ৩ দশক আগেই মিথ ভেঙেছিলেন অর্জুন, ১২ হাত কাপড় শরীরে জড়িয়ে ছবি তুলেছিলেন

শাড়িতে নারী? ৩ দশক আগেই মিথ ভেঙেছিলেন অর্জুন, ১২ হাত কাপড় শরীরে জড়িয়ে ছবি তুলেছিলেন

শেষ আপডেট: 16 December 2023 17:36

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক দশকে ভারতীয় ফ্যাশন দুনিয়ার জগতে বিপুল পরিবর্তন এসেছে। হলিউড সহ বিশ্ব-সিনেমা ও ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে রুচি, পছন্দ, স্টাইলের ধারণা। সেই সঙ্গে এক লাফে অনেকটা সাহসী হয়ে উঠেছেন ডিজাইনার থেকে শুরু করে মডেল এবং অভিনেতা অভিনেত্রীরা। ক্রস ড্রেসিংও ফ্যাশনের সেই বদলে যাওয়া ধারণাগুলোর মধ্যে অন্যতম।

একুশ শতকে নারী মানেই যেমন শাড়ি নয়, তেমন শাড়ি মানেই নারী নয়। লিঙ্গ-যৌনতার ধারণা বদলের সঙ্গে সঙ্গে ছেলেদের শাড়ি পরতে দেখতে আজকাল অভ্যস্ত হয়ে উঠেছে চোখ। তবে পুরুষ হয়ে অঙ্গে শাড়ি জড়ানো আজকাল যতটা সহজ, তিন দশক আগে কিন্তু তেমনটা ছিল না। অথচ সেই কঠিন কাজটা ক্যামেরার সামনে করে দেখাতে দুবার ভাবেননি বলিপাড়ার হট অভিনেতা-মডেল অর্জুন রামপাল। ১৯৯৪ সালে বারো হাত কাপড় শরীরে জড়িয়ে ফটোশুট করেছিলেন তিনি। চলুন ফিরে দেখা যাক সেই ছবি।

ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলা অর্জুনের ২৯ বছর আগেকার ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন। এই ডিজাইনার জুটি ঐশ্বর্য রাই, ঈশা আম্বানি, সোনম কাপুর থেকে শুরু করে বলিউডের তাবড় তারকার প্রথম পছন্দ। বিয়ের আসর থেকে শুরু করে রেড কার্পেটে হাঁটার জন্য ভারতীয় পোশাকের ক্ষেত্রে অনেকেই নির্দ্বিধায় ভরসা করেন এই জুটির উপর। 

অর্জুন রামপালও করেছিলেন। নয়ের দশকে তখন অর্জুন সদ্য প্রস্ফুটিত ফুলের মতো। মডেলিং করছেন পরপর। সঙ্গে অভিনয়ও। তাঁর জিম-চর্চিত যেন সত্যিই মন্দির। সিক্স প্যাক-এইট প্যাক জমানার বহু আগে থেকেই তাঁর সুঠাম শরীরের আবেদনে মাত ছিলেন আসমুদ্রহিমাচল নারীরা। ক্ষেত্রবিশেষে পুরুষরাও। সেই সময় এমন ছকভাঙা কাজের জন্য অর্জুনকেই বেছে নিয়েছিলেন আবু জানি এবং সন্দীপ খোসলা। একটি সবুজ এবং একটি আইভরি রঙের শাড়ি অর্জুনকে পরিয়ে ফটোশ্যুট করা হয়েছিল। 

একটি ছবিতে দেখা যাচ্ছে, কচি-কলাপাতা রঙের একটি শাড়ি পরে রয়েছেন অর্জুন। তবে ঠিক প্রথাগত শাড়ি পরা নয় তা। তাঁর উর্ধাঙ্গ অনাবৃত, নিম্নাঙ্গে জড়ানো সবুজ শাড়িটি পাক খেয়ে উঠেছে, মাথার উপর দিয়ে ঘোমটা দেওয়ার মতো করে এক হাতে সেটি ধরে রয়েছেন অর্জুন। অন্য হাতের উপর দিয়ে আঁচল লুটিয়ে পড়েছে মাটিতে। এই ছবির ব্যাকগ্রাউন্ড-এর রংও শাড়ির মতোই সবুজ। 

Latest and Breaking News on NDTV

দ্বিতীয় ছবিটিতে অর্জুনের পরনে রূপোলি জরির কাজ করা আইভরি রঙের একটি শাড়ি। এই ছবিতেও অর্জুনের শরীরে ব্লাউজ নেই। কুঁচি করার পর শাড়ির বাকি অংশ দুই কাঁধের উপর দিয়ে এসে পড়েছে সামনে। নায়কের অনাবৃত বুক দৃশ্যমান তার মাঝখান দিয়ে। এই ছবির ব্যাকগ্রাউন্ড করা হয়েছে মানানসই সিলভার রং দিয়ে।

Latest and Breaking News on NDTV

দুটি শাড়ির দুই লুকে অভিনেতা এতটাই সাবলীল যে কোনও অভিনেত্রী কিংবা নারী মডেলও তা হতে পারতেন কিনা সন্দেহ।  শাড়িতে অভিনেতার এই দুটি ছবি ছাড়াও অর্জুনের তৃতীয় একটি ছবি প্রকাশ করেছেন আবু-সন্দীপ। তাতে সাদা প্লিটেড ধুতি প্যান্টের উপর পা পর্যন্ত লম্বা কারুকার্যখচিত সাদা রঙের কেপ জ্যাকেট পরে রয়েছেন অর্জুন। বলা বাহুল্য, এই পোশাকেও তাঁকে দেখলে চোখ ফেরানোর উপায় নেই।

Latest and Breaking News on NDTV


```