Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সলমন ঘনিষ্ঠ হওয়ার শাস্তি! 'বাবার মতোই...' খুনের হুমকি পেলেন জিশান সিদ্দিকি

বলিউড অভিনেতা সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই খুন হয়েছেন বাবা।

সলমন ঘনিষ্ঠ হওয়ার শাস্তি! 'বাবার মতোই...' খুনের হুমকি পেলেন জিশান সিদ্দিকি

জিশান, সলমন খান, বাবা সিদ্দিকি (ছবি-গুগল)

শেষ আপডেট: 22 April 2025 19:04

দ্য ওয়াল ব্যুরো: প্রাণনাশের হুমকি পেলেন বাবা সিদ্দিকির (Baba Siddiqui) ছেলে। ১০ কোটি টাকা না দিলে বাবার মতোই মরতে হবে, মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক এবং এনসিপি (NCP) নেতা জিশান সিদ্দিকির ইমেলে এল হুমকি বার্তা। কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, গত তিনদিন ধরেই জিশান সিদ্দিকির (Zeeshan Siddique) ইমেলে হুমকি মেসেজ আসছিল। মেলগুলিতে লেখা, '১০ কোটি টাকা না পেলে বাবার মতোই খুন করা হবে তোমাকে'। প্রাণে বাঁচতে চাইলে পুলিশের কাছে না যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যদিও এরপরও পুলিশের দ্বারস্থ হন জিশান।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম গ্যাংয়ের তরফ থেকে এই হুমকি মেল পাঠানো হয়েছে। জিশান সিদ্দিকির বয়ান রেকর্ড করেছে বান্দ্রা পুলিশ। 

গত বছর অক্টোবর মাসে জিশান সিদ্দিকির অফিসের সামনে তিনজন দুষ্কৃতী বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয় এনসিপি নেতার। হত্যার দায় নেয় লরেন্স বিষ্ণোই গ্যাং। জানা যায়, বলিউড অভিনেতা সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই খুন হয়েছেন বাবা। এবার প্রশ্ন উঠছে, তবে কী সলমন খানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই জিশান সিদ্দিকিকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে? 

উল্লেখ্য, বিষ্ণোই গ্যাংয়ের থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন খান (Salman Khan)। বাড়ানো হয় তাঁর নিরাপত্তা। সম্প্রতি মর্নিং ওয়াকে বেরিয়ে হুমকি পান সলমনের বাবা সেলিম। তারপরেই তাঁদের বাসভবন 'গ্যালাক্সি'র জানলায় বসানো হয় বুলেট প্রুফ কাঁচ। বাড়ির চারপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।


```