Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিক্যুয়েল নয়, আসছে বাহুবলীর প্রিক্যুয়েল, সৌজন্যে নেটফ্লিক্স

দ্য ওয়াল ব্যুরো: এতদিন সিনেমার সিক্যুয়েল শুনেছেন। তবে এ বার আসছে প্রিক্যুয়েল। তাও আবার যে সে সিনেমার নয়। একেবারে বাহুবলী সিরিজের। শোনা যাচ্ছে রাজমাতা শিবগামীর চরিত্র নিয়েই আসছে নতুন ছবি। বলিউডের সব ছবির রেকর্ড ভেঙে বিপুল পরিমাণ ব্যবসা করেছ

সিক্যুয়েল নয়, আসছে বাহুবলীর প্রিক্যুয়েল, সৌজন্যে নেটফ্লিক্স

শেষ আপডেট: 4 August 2018 12:34

দ্য ওয়াল ব্যুরো: এতদিন সিনেমার সিক্যুয়েল শুনেছেন। তবে এ বার আসছে প্রিক্যুয়েল। তাও আবার যে সে সিনেমার নয়। একেবারে বাহুবলী সিরিজের। শোনা যাচ্ছে রাজমাতা শিবগামীর চরিত্র নিয়েই আসছে নতুন ছবি। বলিউডের সব ছবির রেকর্ড ভেঙে বিপুল পরিমাণ ব্যবসা করেছিল বাহুবলি সিরিজের দুটি ছবি। পরিসংখ্যান বলছে বিশ্বব্যাপী রাজামৌলির এই দুই ছবির ব্যবসা ছিল প্রায় ১৫০০ কোটি টাকার। আর এই সাফল্যের পরেই আসে প্রিক্যুয়েল তৈরির ভাবনা। কিন্তু সিক্যুয়েলের বদলে প্রিক্যুয়েল কেন? এই প্রসঙ্গে ছবির নির্মাতারা জানিয়েছেন, ইতিমধ্যেই বাহুবলী-১ (দ্য বিগিনিং) এবং বাহুবলী-২ (দ্য কনক্লুশন) রিলিজ হয়ে গিয়েছে। তাই এ বার খানকটা নতুন ভাবনা আনতে চলেছেন তাঁরা। এর পাশপাশি এটাও জানা গিয়েছে, বড়পর্দা নয় বরং স্মার্টফোনেই ওয়েব সিরিজ হিসেবে দেখা যাবে 'দ্য রাইজ অফ শিবগামী'। সৌজন্যে নেটফ্লিক্স। সম্প্রতি জনপ্রিয় হয়েছে নেটফ্লিক্সের ভারতীয় প্রোজেক্ট 'সেক্রেড গেমস'। আর এরপরেই আরও এক ভারতীয় প্রোজেক্টের উপর ঝুঁকেছেন নেটফ্লিক্স কর্তারা। নেটফ্লিক্স অরিজিনালসের কর্মকর্তা এরিক বারম্যাক বলেছেন, বিশ্বে দরবারে বাহুবলী গল্পের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আর সেই কথা মাথায় রেখেই নেটফ্লিক্সে বাহুবলী নিয়ে নতুন সিরিজ আনতে চলেছেন তাঁরা। তবে যেহেতু এ ছবি শিবগামীকে নিয়ে তাই পর্দা জুড়ে শুধুই থাকবেন রম্যা কৃষ্ণণ। পছন্দের অভিনেতা ডার্লিং থুড়ি প্রভাসকে এ বার দেখা যাবে না। এমনটাই জানিয়েছেন নির্মাতারা। তবে বাহুবলীর বাকি কলাকুশলীদের মধ্যে আর কে থাকবেন এই ওয়েব সিরিজে সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি। https://youtu.be/HIoztUeMxoY  

```