
শেষ আপডেট: 2 January 2021 10:50
শুধু ছবি পোস্ট করে নজর কাড়েননি অভিনেতা। ছবির সঙ্গে ক্যাপশনও একেবারে মন-কাড়া। গত বছর প্রিয়জনের সঙ্গে, মনের মানুষের সঙ্গে দেখা হয়নি অনেকের। ভেঙে গেছে বহু সম্পর্ক। কারণ যাই থাক, পুরনো সব ভুলে ফের ভালবাসাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিলেন আয়ুষ্মান। ক্যাপশনে লিখেছেন, "একবার ভালবাসাকে গুরুত্ব দিয়ে দেখুন, ভালবাসাকে বাঁচিয়ে রাখতেও ইচ্ছে করবে তখন। ২০২১ সালে নিজের ভালবাসাকে প্রাধান্য দিন।"
বর্ষবরণের উৎসবের পার্টিতে পরিবারের সঙ্গেই সময় কাটাতে দেখা গেছে তাঁকে। তার ছবিও পোস্ট করেছেন আয়ুষ্মান। ছুটির মেজাজে কাটাতে দেখা গেলেও বছরজুড়ে ব্যস্ততায় কাটবে তাঁর। 'ডক্টর জি'র শ্যুটিং শুরু হবে আর কয়েকদিন পরেই। সম্প্রতি 'চণ্ডীগড় কারে আশিকি'র কাজ শেষ করেছেন অভিনেতা। নতুন কাজ শুরু করার আগে তাই আরাম, আয়েশ করে সময় কাটাচ্ছেন তিনি।
'ভিকি ডোনার'-এর পর থেকেই আয়ুষ্মান খুরানা বহু মানুষের কাছে জনপ্রিয়। লুকসের থেকেও অনেকেই তাঁর অভিনয়ের ফ্যান। আয়ুষ্মান খুরানার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে উপচে পড়ে ভিড়। সিনেমা জগতে পা রাখার পর থেকেই নতুন নতুন চরিত্রে নিজেকে ভেঙে গড়ে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। জীবনের ওঠা-পড়া, ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই অকপট বক্তব্য তুলে ধরেন আয়ুষ্মান। বলাই বাহুল্য, নতুন বছরের শুভেচ্ছার মধ্যেও তাই আলাদা ছাপ রাখলেন অভিনেতা।