Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গম্ভীর ডাক্তার থেকে ভুরু-কাটা কুল গাই! আয়ুষ্মান খুরানা যেন একের পর এক বাণ মারছেন ভক্তদের

দ্য ওয়াল ব্যুরো: গত বছর যেমন তেমন কাটলেও, নতুন বছরে পা দিয়েই একের পর এক খবরে কিন্তু বাস্তবিকই চমকে দিচ্ছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। হাতে এতগুলো স্ক্রিপ্ট, কে জানত! আবারও নতুন রূপে ধরা দিলেন তরুণ প্রজন্মের হার্টথ্রব অভিনেতা। রীতিমতো হইহই

গম্ভীর ডাক্তার থেকে ভুরু-কাটা কুল গাই! আয়ুষ্মান খুরানা যেন একের পর এক বাণ মারছেন ভক্তদের

শেষ আপডেট: 2 February 2021 10:55

দ্য ওয়াল ব্যুরো: গত বছর যেমন তেমন কাটলেও, নতুন বছরে পা দিয়েই একের পর এক খবরে কিন্তু বাস্তবিকই চমকে দিচ্ছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। হাতে এতগুলো স্ক্রিপ্ট, কে জানত! আবারও নতুন রূপে ধরা দিলেন তরুণ প্রজন্মের হার্টথ্রব অভিনেতা। রীতিমতো হইহই শুরু করে দিয়েছেন আয়ুষ্মানের অনুরাগীরা। কয়েকদিন আগেই 'ডক্টর জি'র হ্যান্ডসাম ডাক্তারকে দেখে উত্তাল হয়ে উঠেছিল নেটদুনিয়া। এবারে একেবারে কুল লুক। চোখ শান্ত। ধীর স্থির মেজাজ। পরনে সবুজ রঙের জ্যাকেট। জিপে বসে আছেন তিনি। মুখে একগাল দাড়ি। ভুরুতে কাটাদাগ। এটিই নাকি আধুনিক ডিজাইন। এমন লুকের ছবি শেয়ার করে আয়ুষ্মান জানালেন তাঁর পরবর্তী সিনেমার কথা।

পরিচালক অনুভব সিনহার সঙ্গে আরও একবার জুটি বেঁধে কাজ করতে চলেছেন আয়ুষ্মান। ছবির নাম 'অনেক'। ছবির প্রযোজনায় টি সিরিজের সঙ্গে পরিচালকও থাকবেন। তবে আয়ুষ্মান এবারে একটু বেশি উত্তেজিত। কারণ এর আগে 'আর্টিকেল ১৫'-এ আয়ুষ্মান-অনুভব জুটি একসঙ্গে কাজ করেছিলেন। আধুনিক যুগেও জাত নিয়ে মানুষের ভাবধারা, প্রত্যন্ত অঞ্চলে মেয়েদের সুরক্ষা নিয়েই তৈরি হয়েছিল 'আর্টিকেল ১৫'। সেই সিনেমা ব্যাপক সাড়া ফেলেছিল দর্শক মহলে। 'অনেক' ফের সকলের মনে দাগ কাটবে কিনা, সেটা যদিও সময় বলবে। কিন্তু আয়ুষ্মানকে নিয়ে রীতিমতো এখন চর্চা চলছে বিভিন্ন মহলে। কারণ বলিউডে পা রেখেই, তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় দিয়েই তাক লাগাচ্ছেন। আয়ুষ্মান অভিনীত প্রতিটা সিনেমার কাহিনি যেমন আলাদা, তেমনই তাঁর অভিনয় শুধু মুগ্ধ করে না। বরং বারংবার ভাবায় দর্শকদের। আয়ুষ্মান-প্রেমীরা যেমন উচ্ছ্বাস প্রকাশ করছেন, তেমনই নতুন বছরে দুর্দান্ত সিনেমা উপহার পেতে চলেছেন, এই খবরে আনন্দে আত্মহারা সিনেমা-প্রেমীরাও।

```