Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কবে আসবে 'ব্রহ্মাস্ত্র'-র সিক্যুয়েল! জানিয়ে দিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়

দ্য ওয়াল ব্যুরো: ২০১৪ সালে ঘোষণা হওয়ার আট বছর পর মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা' (Brahmastra)। তবে এখানেই তো শেষ নয়। এই ট্রিলজির আরও দুটো পার্ট এখনও মুক্তি পাওয়া বাকি আছে। প্রথম ভাগের শেষেই জানিয়ে দেওয়া হয়েছে যে, 'ব্রহ্মাস্ত

কবে আসবে 'ব্রহ্মাস্ত্র'-র সিক্যুয়েল! জানিয়ে দিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়

শেষ আপডেট: 14 September 2022 08:29

দ্য ওয়াল ব্যুরো: ২০১৪ সালে ঘোষণা হওয়ার আট বছর পর মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা' (Brahmastra)। তবে এখানেই তো শেষ নয়। এই ট্রিলজির আরও দুটো পার্ট এখনও মুক্তি পাওয়া বাকি আছে। প্রথম ভাগের শেষেই জানিয়ে দেওয়া হয়েছে যে, 'ব্রহ্মাস্ত্র: পার্ট টু- দেব' আসতে চলেছে। কিন্তু কবে মুক্তি (release date) পাবে সেই ছবি, এবার সেই প্রশ্নের জবাব দিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherji)। জানালেন, 'ব্রহ্মাস্ত্রের সিক্যুয়েল খুবই শিগগিরই বের করার চেষ্টা করব।'

গত ৯ সেপ্টেম্বর সিনেমাহলে মুক্তি পেয়েছে রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত ছবি 'ব্রহ্মাস্ত্র'। যা বক্স অফিসে তুমুল হিট। শুধু ভারতে নয়, বিশ্বের অন্যান্য কয়েকটি দেশেও রমরমিয়ে চলছে রণলিয়ার একসঙ্গে প্রথম ছবি। আর এই ছবির শেষেই দ্বিতীয় পার্টের ইঙ্গিত দেওয়া হয়েছে। যার নাম হতে চলেছে 'ব্রহ্মাস্ত্র: পার্ট টু- দেব'। কিন্তু সেই ছবির জন্য আবার কতদিন অপেক্ষা করবেন দর্শকরা? এর জবাবে অয়ন বলেন, 'প্রথম ভাগের মতো এতবছর অপেক্ষা করতে হবে না। আমরা চেষ্টা করব আগামী তিনবছর অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ছবিটি বের করতে পারব।'

রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ যেন রকেট! বয়কট হুঁশিয়ারি উড়িয়ে রেকর্ড ব্যবসা একদিনে

প্রথম পার্টে শিবার ছড়িয়ে রণবীর অনবদ্য অভিনয় করে গিয়েছেন। কিন্তু তাঁর বাবা দেবের চরিত্রে কে থাকতে চলেছেন, তা নিয়েই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। অনুরাগীদের স্টেটাসে উঠে আসছে একের পর এক পর। কেউ বলছেন দেবের চরিত্রে থাকবেন হৃত্বিক রোশন, কেউ আবার বলছেন রণবীর সিংহের থাকার সম্ভাবনা বেশি। কারণ হৃত্বিক ইতিমধ্যেই এই ছবি করবেন না বলে জানিয়ে দিয়েছেন। আবার অনেকের মতে, রণবীর কাপুরকেই হয়ত দেখা যেতে পারে দেবের রোলে। সেক্ষেত্রে বাবা ও ছেলে- দুই ভূমিকাতেই অভিনয় করবেন তিনি।

তবে সমস্ত জল্পনায় মুখে কুলুপ এঁটেছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'দ্বিতীয় ভাগে যেমন দেবের আগের গল্প বলা হবে তেমনই বর্তমান সময়ের গল্পও সমানতালে চলবে। সেক্ষেত্রে রণবীর কাপুরকে দেখতে পাওয়া অস্বাভাবিক নয়। তবে দেবের চরিত্রে কে থাকবেন, তা এখনও নিশ্চিত হয়নি। অনেকের নামই মাথায় রয়েছে।'


```