Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হৃতিক-এনটিআরের চেজ সিকোয়েন্স, অথচ শ্যুটিংয়েই নেই দুই তারকা!

'ওয়ার ২' ছবিতে এই চেজ সিকোয়েন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ দুই অভিনেতাকে ছাড়াই শেষ হল সেই দৃশ্যের শ্যুটিং।

হৃতিক-এনটিআরের চেজ সিকোয়েন্স, অথচ শ্যুটিংয়েই নেই দুই তারকা!

শেষ আপডেট: 27 October 2023 18:09

দ্য ওয়াল ব্যুরো: যশ রাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর আরও একটি সিনেমার শ্যুটিং শুরু হয়ে গেল। অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় গত ১২ দিন ধরে স্পেনে শ্যুটিং হল ‘ওয়ার ২’-এর। ছবির ফার্স্ট শিডিউলের কাজ ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন পরিচালক। যেখানে রয়েছে ছবির অ্যান্টাগনিস্ট চরিত্রে থাকা এনটি জুনিয়র এবং ‘র’ স্পাই কবিরের চরিত্রে থাকা হৃতিক রোশনের চেজ সিকোয়েন্স। দৃশ্যটি সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে এত গুরুত্ব যে দৃশ্যে, তার শ্যুটিংয়েই নেই দুই তারকা!

আর কয়েকদিন পরেই মুক্তি পাবে ‘স্পাই ইউনিভার্স’-এর আরও একটি ছবি ‘টাইগার ৩’। এরপর একে একে আসবে ‘ওয়ার ২’ ও ‘পাঠান ভার্সেস টাইগার’। এর আগে ‘ওয়ার’ পরিচালনার ভার সিদ্ধার্থ আনন্দের উপর থাকলেও তার দ্বিতীয় ভাগ পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়। তবে ‘পাঠান ভার্সেস টাইগার’-এর শ্যুটিং কবে শুরু হবে, তা এখনও ঠিক না হলেও চলতি মাসেই স্পেনে ছবির ফার্স্ট শিডিউলের শ্যুটিং শেষ করে ফেললেন অয়ন। টানা ১২ দিন ধরে স্পেনের বিভিন্ন লোকেশনে ঘুরে ঘুরে শ্যুট করেছেন তিনি।

মূলত হৃতিক ও এনটিআরের একটি চেজ সিকোয়েন্সের শ্যুটই করেছেন তিনি। কিন্তু আশ্চর্যজনক সেই শ্যুটিংয়ে ছিলেনই না দুই তারকা। তাহলে কীভাবে দৃশ্যটি পরিচালনা করলেন অয়ন? আদতে গোটা দৃশ্যটাই শ্যুট হয়েছে বডি ডাবলের সাহায্যে। আসলে ওই ধাওয়া করার দৃশ্যে এমন কিছু স্টান্ট দৃশ্য রয়েছে, যার জন্য বডি ডাবলের সাহায্য নিতে হয়েছে পরিচালককে। আর তাই বড় স্টান্টম্যানদের এনেই শ্যুট শেষ করা হয়েছে। উল্লেখ্য, এই দৃশ্যের শ্যুটিংয়ের জন্য পরিচালক মোট ৫০ জন দক্ষ বডি ডাবলের অডিশন নিয়েছিলেন।


```