Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ব্রহ্মাস্ত্র ২' কবে আসবে, বড় ঘোষণা পরিচালক অয়নের

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের অন্যতম বলিউড ব্লকব্লাস্টার ছিল অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukerji) 'ব্রহ্মাস্ত্র'। ছবি সাফল্য পেতেই এবার এর পরবর্তী ভাগগুলির কাজে লেগে পড়লেন পরিচালক। তিনি জানিয়েছেন, ‘ব্রহ্মাস্ত্র ২' (Brahmastra 2) এবং ‘ব্রহ্মাস্ত্

'ব্রহ্মাস্ত্র ২' কবে আসবে, বড় ঘোষণা পরিচালক অয়নের

শেষ আপডেট: 31 March 2023 09:55

দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের অন্যতম বলিউড ব্লকব্লাস্টার ছিল অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukerji) 'ব্রহ্মাস্ত্র'। ছবি সাফল্য পেতেই এবার এর পরবর্তী ভাগগুলির কাজে লেগে পড়লেন পরিচালক। তিনি জানিয়েছেন, ‘ব্রহ্মাস্ত্র ২' (Brahmastra 2) এবং ‘ব্রহ্মাস্ত্র ৩'-র কাজ নিয়ে খুব বেশি দেরি করতে চাই না। দু'টো ছবির কাজ একসঙ্গেই এগোতে চান বলে জানিয়েছেন তিনি।

গতবছর 'দ্য কাশ্মীর ফাইলস' এবং 'ভুলভুলাইয়া ২' সুপারহিট হলেও 'ব্রহ্মাস্ত্র' ছিল একমাত্র ব্লকব্লাস্টার সিনেমা। প্রায় ৬ বছর ধরে সিনেমাটি বানিয়েছিলেন অয়ন। যদিও করোনার জন্য ছবির কাজ শেষ হতে আরও দেরি হয়েছিল। তবে ভিএফএক্স সর্বস্ব সেই ছবির একাধিক বিষয় নিয়ে সমালোচনা হয়েছিল। গল্প ভীষণই দুর্বল, এমনকী ছবির সংলাপ একেবারেই খারাপ বলে নিন্দার ঝড় বয়ে গিয়েছিল।

পরবর্তী অধ্যায়গুলিতে সেসব সমালোচনা মাথায় রেখেই এগোবেন বলে জানিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। তিনি বলেছেন, "আসলে চিত্রনাট্য লিখতে আমাদের বেশ খানিকটা সময় লাগবে। এতে কোনও রকম খামতি রাখতে চাই না। দর্শকেরা সকলেই চাইছেন ‘ব্রহ্মাস্ত্র ২’ তাড়াতাড়ি আসুক। কিন্তু আমরা তাড়াহুড়ো করব না। ঠিক করেছি আগামী দু'টো পার্ট একসঙ্গেই তৈরি করব। আগামী তিন বছরের মধ্যে দ্বিতীয় ভাগ চলে আসবে বলে আশা করছি।"

প্রথম পর্বের নায়ক ছিল শিবা। যে চরিত্রে রণবীর কাপুরকে অভিনয় করতে দেখা গিয়েছিল। দ্বিতীয় পর্ব শুরু হবে ‘দেব’-এর কাহিনি দিয়ে। গল্পে যাকে শিবার বাবা হিসাবে দেখানো হয়েছে। এই চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে বেশ কয়েকমাস ধরেই নানারকম গুঞ্জন চলছে। কখনও রনবীর সিং, কখনও হৃতিক রোশন, আবার কখনও দক্ষিণী তারকা যশের নামও ভেসে উঠেছে। তবে ছবির নির্মাতাদের তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও ঘোষণা হয়নি।

নওয়াজ-আলিয়ার ফের ডিভোর্স! সমঝোতার পথে এবার কী কী শর্ত রেখেছেন স্ত্রী আলিয়া


```