Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহরুখ-দীপিকা কোন ভূমিকায় 'ব্রহ্মাস্ত্র'-তে! অবশেষে আসল সত্যি সামনে আনলেন পরিচালক

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বহুপ্রতীক্ষিত সিনেমা 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। সিনেমার নাম ঘোষণার সময় থেকেই যেন উন্মাদনা তৈরি হয়েছিল সবার মধ্যে, তা এখনও একইরকম আছে। তবে ছবিটির ট্রেলার বেরোনোর পর থেকে উন্মাদনা চরম শ

শাহরুখ-দীপিকা কোন ভূমিকায় 'ব্রহ্মাস্ত্র'-তে! অবশেষে আসল সত্যি সামনে আনলেন পরিচালক

শেষ আপডেট: 21 July 2022 07:26

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বহুপ্রতীক্ষিত সিনেমা 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। সিনেমার নাম ঘোষণার সময় থেকেই যেন উন্মাদনা তৈরি হয়েছিল সবার মধ্যে, তা এখনও একইরকম আছে। তবে ছবিটির ট্রেলার বেরোনোর পর থেকে উন্মাদনা চরম শিখরে পৌঁছয়।

এর অন্যতম কারণ হল, সিনেপ্রেমীদের মনে হয়েছিল এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। বলা হচ্ছিল, ভগবান শিব রূপে তাঁকে দেখা যাবে ছবিতে। এমনকি এই ছবির দ্বিতীয় পার্টে দীপিকা পাডুকোন (Deepika Padukone) পার্বতী চরিত্রে অভিনয় করবেন, এই গুজবও ছড়িয়েছে সম্প্রতি।

অবশেষে এই বিষয়ে মুখ খুললেন 'ব্রহ্মাস্ত্র'-র (Brahmastra) পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji)। তিনি বর্তমানে ছবিটির প্রচারে ব্যস্ত। সেই প্রচারে গিয়েই সাংবাদিকদের কড়া প্রশ্নের মুখে পড়তে হয় পরিচালককে। শাহরুখ ও দীপিকারঅভিনয় করা নিয়ে কোনও রাখঢাক না করেই স্পষ্ট জবাব দিয়েছেন অয়ন।

বেনারসের গঙ্গায় রণবীর-আলিয়ার রোম্যান্স, ইউটিউবে ট্রেন্ডিং ‘কেশরিয়া’

সেই সাক্ষাৎকারে তিনি বলেন, 'কারা এমন গুজব ছড়াচ্ছে, এ বিষয়ে কিছুই জানি না। শাহরুখ বা দীপিকার সঙ্গে 'ব্রহ্মাস্ত্র' সিনেমায় অভিনয় নিয়ে কোনও কথাই হয়নি। তবে অনুরাগীরা যা যা বলছেন, সেটা মাথায় রাখব দ্বিতীয় পার্ট তৈরির সময়। যদি কোনওভাবে বিষয়টি সম্ভব হয়, তখনই সবাই জানতে পারবেন।'


```