Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অ্যাটলি কোনও প্রযোজকের থেকে ৩০ কোটি টাকাও পাননি, শাহরুখ দিয়েছিলেন ১০ গুণ বেশি

দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ সালে ‘জিরো’ মুখ থুবড়ে পড়ার পরেই সিনেমাজগত থেকে লম্বা বিরতি নিয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। অনেকেই সেইসময় শাহরুখের কেরিয়ারের পাশে দাঁড়ি টেনে দিয়েছিলেন। কিন্তু নিজের প্রত্যাবর্তনের চিত্রনাট্য নিজেই লিখতে

অ্যাটলি কোনও প্রযোজকের থেকে ৩০ কোটি টাকাও পাননি, শাহরুখ দিয়েছিলেন ১০ গুণ বেশি

শেষ আপডেট: 16 September 2023 08:26

দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ সালে ‘জিরো’ মুখ থুবড়ে পড়ার পরেই সিনেমাজগত থেকে লম্বা বিরতি নিয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। অনেকেই সেইসময় শাহরুখের কেরিয়ারের পাশে দাঁড়ি টেনে দিয়েছিলেন। কিন্তু নিজের প্রত্যাবর্তনের চিত্রনাট্য নিজেই লিখতে চেয়েছিলেন কিং খান। তাই অনেকটা সময় হাতে নিয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছিলেন। আর যখন ফিরলেন, তখন তাঁর তাণ্ডবে ভেঙে গেল একের পর এক রেকর্ড। কিন্তু একা হাতে তো এতকিছু সম্ভব নয়। আর যখন নিজের ফিরে আসার লড়াই চালাচ্ছিলেন শাহরুখ, ঠিক সেই সময় তিনি পাশে পেয়েছিলেন অ্যাটলিকে। দক্ষিণী এই পরিচালকের কাজের ওপর তিনি এতটাই বিশ্বাস করেছিলেন যে, বিশাল অঙ্কের বাজেট (Atlee Reveals Jawan Budget) তুলে দিয়েছিলেন তাঁর হাতে। তাও আবার এক কথায়।

শুক্রবার সন্ধেয় মুম্বইয়ের যশ রাজ স্টুডিওতে সাকসেস পার্টির আয়োজন করেছিলেন শাহরুখ। অভিনেত্রী নয়নতারা ছাড়া সেখানে ছবির প্রধান সমস্ত কলাকুশলীরা উপস্থিত ছিলেন। আর ওই মঞ্চে দাঁড়িয়েই অ্যাটলি জানালেন একদম ‘জওয়ান’ শুরুর দিনগুলির কথা। (Atlee Reveals Jawan Budget)

সেইসময় ভরা কোভিড। গোটা বিশ্ব চার দেওয়ালের মধ্যে বন্দি। এমন সময় একদিন জুম কলে শাহরুখকে ‘জওয়ান’-এর প্রাথমিক চিত্রনাট্য পড়ে শুনিয়েছিলেন অ্যাটলি। গল্প শুনে একবারেই ছবিটি করতে রাজি হয়ে যান শাহরুখ। এরপরই প্রযোজক হিসাবে বাজেট জানতে চান কিং খান। অ্যাটলি বলেন, ‘অনেক প্রযোজক গল্পটি শুনেছে। কিন্তু কেউ ৩০ কোটি টাকাও দিতে রাজি হচ্ছে না।’ শাহরুখ সব কথা শুনে যা বাজেট বলেন, তাতে রীতিমতো তাজ্জব বনে যান পরিচালক।

অ্যাটলি বলেন, “আমায় কেউ ৩০ কোটি টাকা বাজেট দিতেও রাজি হয়নি ‘জওয়ান’-এর চিত্রনাট্য শুনে। কিন্তু এই ছবি বড় বাজেটের। তাই আমিও আপোষ করিনি। কিন্তু শাহরুখ স্যার যখন বললেন, ৩০০ কোটি টাকা বাজেট ঠিক করেছেন, আমার তো তখন আকাশ থেকে পড়ার জোগাড়। উনি তখন বললেন, ছবিটি নিয়ে কোনওরকম আপোষ করা যাবে না। যত টাকা লাগবে, দেওয়া হবে। প্রযোজক হিসাবে যেই আত্মবিশ্বাসটা উনি আমায় দিয়েছিলেন, তাতেই অর্ধেক কাজ হয়ে গিয়েছিল। তাই আমাদের বাজেট ৩০০ কোটিতেই থেমে থাকেনি। আরও বেড়েছে। আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে বক্স অফিসে। ছবিটি নিয়ে আমরা কোনওরকম কার্পণ্য করিনি বলেই নানা বিষয় নিয়ে পজিটিভ রিভিউ পাচ্ছি।”

‘জওয়ান’-এর সাকসেস পার্টিতে ‘ডানকি’র মুক্তির দিন ঘোষণা! ভক্তদের বোনাস উপহার শাহরুখের


```