Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'লেডিলাক'-এর জোরেই ফর্মে ফিরলেন রাহুল? আথিয়া বললেন, 'তুমি সবার সেরা''

'লেডিলাক'-এর জোরেই ফর্মে ফিরলেন রাহুল? আথিয়া বললেন, 'তুমি সবার সেরা''

শেষ আপডেট: 9 October 2023 16:48

দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতে বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে জয় ছিনিয়ে এনেছে ভারতের ক্রিকেট দল। আর এই জয়ে যাদের সবচেয়ে বেশি অবদান সেই দু'জনের একজন বিরাট কোহলি হলে অন্য জন অবশ্যই কে এল রাহুল। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন রাহুল। 

কোহলি এবং রাহুলের মধ্যে একটি মিল আছে। দুই তারকা ক্রিকেটারই বিয়ে করেছেন বলিউডের দুই অভিনেত্রীকে। বিরাটের বিয়ে বেশ কয়েক বছর পেরোলেও সেই তুলনায় রাহুল একেবারে সদ্য বিবাহিতই বলা চলে। চলতি বছরেই গোড়ার দিকে আথিয়া শেট্টির সঙ্গে বিয়ে সেরেছেন রাহুল। বিয়ের পর ভারতীয় দলের হয়ে বড় ম্যাচ খেললেন রাহুল। আর তাতেই ম্যাচের নায়ক তিনি। 

স্বাভাবিক ভাবেই রাহুলের এই জয়ে উচ্ছ্বসিত স্ত্রী আথিয়া। ম্যাচের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে আথিয়া লেখেন 'বেস্ট গাই এভার', অর্থাৎ রাহুল যে তাঁর চোখে সবার সেরা এ-কথাই যেন বুঝিয়ে দিলেন আথিয়া। এর আগেও সেপ্টেম্বর মাসে কে এল রাহুলের সেঞ্চুরির পর যোগ্য সহধর্মিনীর মতো লিখেছিলেন, 'গভীর রাতের পর ঠিক সকাল আসবেই'। এত দিন রানের খরার জন্য যেভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছিল রাহুলকে সেদিকেই ইঙ্গিত আথিয়ার। 

প্রসঙ্গত, হাল আমলে সোশ্যাল মিডিয়ায় বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে কোহলির মতো ক্রিকেট তারকারা রান করতে না পারলে স্ত্রী-কেও কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে। তবে এক্ষেত্রে যেন উলটপুরাণ! বিয়ের পরই রাহুল ছন্দে ফিরলেন, রানের খরা কাটল, বক্তব্য অনুরাগীদের। অর্থাৎ আথিয়া এক্ষেত্রে রাহুলের 'লেডি লাক' হিসেবে কাজ করছেন, বলছেন অনেকেই।   


```