Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাহুলের ভালবাসায় মাতৃত্ব উপভোগ আথিয়ার, নগ্নতার ফাঁদে পা না দিয়েও ভাইরাল ছবি

সুনীল শেট্টির মেয়ে এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি ও ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের জীবনে খুশির হাওয়া বইছে।

রাহুলের ভালবাসায় মাতৃত্ব উপভোগ আথিয়ার, নগ্নতার ফাঁদে পা না দিয়েও ভাইরাল ছবি

ফাইল চিত্র

শেষ আপডেট: 12 March 2025 23:15

দ্য ওয়াল ব্যুরো: সুনীল শেট্টির মেয়ে এবং বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি ও ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের জীবনে খুশির হাওয়া বইছে। ২০২৩ সালে সাত পাকে বাঁধা পড়ার পর এবার প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি। তাঁদের মেটারনিটি শুটের কিছু মোহময়ী ছবি প্রকাশ্যে আসতেই তা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।  

২০২৪ সালের শেষের দিকে ইনস্টাগ্রামে সুখবর জানিয়েছিলেন আথিয়া। বেইজ রঙের ব্যাকগ্রাউন্ডে ইভিল আই ইমোজি দিয়ে তিনি লিখেছিলেন, "আমাদের কাছে সুন্দরতম আশীর্বাদ আসছে খুব তাড়াতাড়ি"। সঙ্গে ছিল ছোট্ট শিশুর পায়ের ছাপ এবং ২০২৫ লেখা। স্পষ্ট হয়ে গিয়েছিল, নতুন বছরেই বাবা-মা হতে চলেছেন আথিয়া ও রাহুল।  

এরপর গর্ভাবস্থার কথা জানানোর কিছুদিনের মধ্যেই স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় ছুটি কাটানোর মুহূর্ত শেয়ার করেছিলেন আথিয়া। ক্যাফেতে বসে কফি পান করার সেই ছবিগুলিতে আথিয়ার গ্ল্যামারাস লুক এবং স্পষ্ট বেবিবাম্প নজর কেড়েছিল ভক্তদের।  

এবার দু'মাসের মধ্যেই স্বামী কেএল রাহুলের সঙ্গে মেটারনিটি শুট সারলেন আথিয়া। সেই ছবিগুলি যেন এক কথায় মুগ্ধতার প্রতিচ্ছবি। প্রথম ছবিতে ধূসর রঙের একটি গাউনে মোহময়ী আথিয়াকে দেখা যায়, কোলে শুয়ে রয়েছেন রাহুল। দ্বিতীয় ছবিটি সাদা-কালো— এক হাতে স্বামীর হাত ধরে, অন্য হাতে বেবিবাম্প আগলে হাঁটছেন হবু মা।  

তৃতীয় ছবিতে আলো-আঁধারির খেলায় মগ্ন আথিয়া। আর চতুর্থ ছবিতে দেখা যায়, সন্তানস্নেহের ছোঁয়ায় স্বামীকে জড়িয়ে ধরেছেন তিনি। এই ছবিগুলির সঙ্গে আথিয়া ক্যাপশনে লিখেছেন, "ওহ, বেবি!" — যা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তাঁদের অনুরাগীদের মন। ছবিগুলি ভাইরাল হতেই শুভেচ্ছার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একদিকে অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, অন্যদিকে কেউ কেউ খোলামেলা এই মেটারনিটি শুট নিয়ে বিরূপ মন্তব্যও করেছেন।


```