Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আশিস বিদ্যার্থী ফের বিয়ে করলেন, ৬০ বছরে শুরু নতুন ইনিংস

দ্য ওয়াল ব্যুরো: সিনেমার পর্দা থেকে এখন অনেকটাই দূরে থাকেন আশিস বিদ্যার্থী। কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরের রাস্তায় ঘুরে ঘুরে ফুড ভ্লগিং করেন। অভিনেতাকে নিয়ে এখনও সিনেমাভক্তদের উন্মাদনা চোখে পড়ে সেসব ভিডিওতে। এবার এই বর্ষীয়ান অভিনেতা দ্বিতীয়

আশিস বিদ্যার্থী ফের বিয়ে করলেন, ৬০ বছরে শুরু নতুন ইনিংস

শেষ আপডেট: 25 May 2023 12:34

দ্য ওয়াল ব্যুরো: সিনেমার পর্দা থেকে এখন অনেকটাই দূরে থাকেন আশিস বিদ্যার্থী। কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরের রাস্তায় ঘুরে ঘুরে ফুড ভ্লগিং করেন। অভিনেতাকে নিয়ে এখনও সিনেমাভক্তদের উন্মাদনা চোখে পড়ে সেসব ভিডিওতে। এবার এই বর্ষীয়ান অভিনেতা দ্বিতীয়বার বিয়ে করলেন। বৃহস্পতিবার সকালেই কলকাতার এক ক্লাবে ছিমছাম অনুষ্ঠান আয়োজন করে বিয়ে সেরে ফেললেন তিনি।

Ashish Vidyarthi, weds, Rupali Barua

কাকে বিয়ে করলেন আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi weds Rupali Barua)?

তাঁর স্ত্রী রুপালি বড়ুয়া আদতে গুয়াহাটির বাসিন্দা। বর্তমানে কলকাতায় ব্যবসা করেন। দীর্ঘদিন ধরেই দু'জনের বন্ধুত্ব। আশিস জানিয়েছেন, ওই বন্ধুত্ব থেকেই একে অপরকে ভালবাসা শুরু, এরপর বিয়ে। এখন অভিনেতার বয়স ৬০ বছর। এই বয়সে এসে নতুন করে জীবন শুরু করলেন তিনি। অভিনেতা আরও বলেন, "জীবনের এই পর্যায়ে এসে রুপালিকে বিয়ে করাটা এক অদ্ভুত অনুভূতি। আমরা সকালে আইনি পদ্ধতিতে বিয়ে করেছি। সন্ধে নাগাদ বন্ধুবান্ধবদের জন্য পার্টির আয়োজন হয়েছে।"

আইনিভাবে সই ছাড়া শুধু মালাবদল করেছেন তাঁরা। এছাড়া বিয়ের অন্য কোনও নিয়ম মানেননি দু'জন। হাতেগোনা কয়েকজন বন্ধু-বান্ধব ও নিকট আত্মীয়রা এই বিয়েতে হাজির ছিলেন। উল্লেখ্য, এর আগে আশিস বিদ্যার্থী অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্য়া রাজসী বড়ুয়ার সঙ্গে বিয়ে করেছিলেন। তাঁদের একটি সন্তানও রয়েছে। কয়েকবছর আগেই আলাদা হয়ে যান দু'জনে। জানা গিয়েছে, এরপরই কলকাতায় রুপালির সঙ্গে আলাপ হয় আশিসের। এবং সেখান থেকেই বন্ধুত্বের সূত্রপাত।

https://youtu.be/nJcZFBYXv4w

রুপালির একটি ফ্য়াশন স্টোর চালান কলকাতায়। রুপালি জানিয়েছেন, "বহু আগে থেকেই আমি আশিসকে চিনি। বন্ধুত্ব থেকে সম্পর্কের শুরু। পরে বিয়ে করার সিদ্ধান্ত নিই। আশিস খুবই ভাল মনের মানুষ।" অভিনেতা আশিস বিদ্যার্থীকে চেনেন বহু মানুষই। নিজের প্রথম ছবিতেই জিতেছিলেন জাতীয় পুরস্কার। ১১টি ভাষায় প্রায় ৩০০-র কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে একটি ইউটিউব চ্যানেল চালান। এবার তিনিই জীবনের সায়াহ্নে এসে নতুন গাঁটছড়া বাঁধলেন।

কলকাতার কচুরি খেয়ে আশিস বিদ্যার্থী বললেন, এ তো আগুন!


```