Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বলি অভিনেত্রীর প্রসঙ্গে আশিস চঞ্চলানি বললেন, ‘উচ্ছৃঙখল’, সবার সামনে ভদ্র সাজে! কিন্তু কেন?

আশিস চঞ্চলানি জনপ্রিয় ইউটিউবার। ভারতীয় ইউটিউবারদের মধ্যে প্রথম দশের তালিকায় স্থান করে নিয়েছেন আশিস। ইউটিউবের জন্য কমিক ভিডিয়ো বানান তিনি। তবে সম্প্রতি তাঁর ভিডিয়ো নিয়ে নয়, তাঁর এক তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন এক সাক্ষাৎকারে।

বলি অভিনেত্রীর প্রসঙ্গে আশিস চঞ্চলানি বললেন, ‘উচ্ছৃঙখল’, সবার সামনে ভদ্র সাজে! কিন্তু কেন?

আশিস চঞ্চলানি

শেষ আপডেট: 30 January 2025 14:39

দ্য ওয়াল ব্যুরো: আশিস চঞ্চলানি (Ashish Chanchlani ) জনপ্রিয় ইউটিউবার। ভারতীয় ইউটিউবারদের মধ্যে প্রথম দশের তালিকায় স্থান করে নিয়েছেন আশিস। ইউটিউবের জন্য কমিক ভিডিও বানান তিনি। তবে সম্প্রতি তাঁর ভিডিও নিয়ে নয়, তাঁর এক তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন এক সাক্ষাৎকারে। নাম না করেই অভিনেত্রীকে বললেন, ‘উচ্ছৃঙ্খল’! শুধু তাই নয়, সাক্ষাৎকারটিতে আশিস এও বলেন, সেই অভিনেত্রী সেটে তাঁর ভাইয়ের সঙ্গে অভদ্র আচরণও করেন।

সম্প্রতি বলিউডের একজন অভিনেত্রীর সঙ্গে প্রমোশনাল কোলাবেরশনে কাজ করেন আশিস। সেই সময়েই এক অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হন আশিস। অভিনেত্রীর নাম না করেই তিনি বলেন, ‘আমি একবার এক অভিনেত্রীর সঙ্গে একটি প্রোমোশনাল ভিডিও করি। আমি তাঁর নাম বলব না। কিন্তু সে ডিভা ছিল, অহেতুক অ্যাটিটিউড আর তার সঙ্গে ছিল ড্রামা!’ আরও যোগ করে তিনি বলেন, ‘আমার ভাই তানিকে ভুলভাল কথাও বলেছিল। বেচারা, সে তখন এক্সাইটেড হয়ে আমার জন্য বিটিএস (বিহাইন্ড দ্য সিনস) কন্টেন্টের শুট করছিল। হঠাৎ করে সেই অভিনেত্রী চিৎকার করে বলে, তুমি একটা সিনের মাঝে আছো তো? শুটিং করছো, তাই নয় কি? একেবারে উচ্ছৃঙ্খল’ টাইপের। আর সবার সামনে ভদ্র সাজছিল। জানি না ওর পিআর ওকে এমন জনসমক্ষে এভাবে সাজিয়ে রেখেছিল কি না! কিন্তু সে মোটেও ওরকম ছিল না। এটাই একমাত্র খারাপ ঘটনা যা সেদিন ঘটে, বাকিটায় সবই ভালো ছিল!’

সাক্ষাৎকারের ভিডিওটি ভাইরাল হতেই, শুরু হয়, নেটিজেনদের অনুমান পর্ব! কে এই অভিনেত্রী?কেউ বলেন, তিনি সারা আলি খান। অন্য দল বলেন, কিয়ারা আদভানির, কিন্তু পরে জানা যায় যে কিয়ারা, আশিস চঞ্চলানির ক্রাশ!

ইউটিউবের জন্য কমিক ভিডিয়ো বানান আশিস (Ashish Chanchlani ) । কিছুদিন আগে তাঁর ভোলবদল নিয়ে চর্চা শুরু হয়ে যায়। ৪০ কেজি ওজন ঝরিয়ে ফেলেন আশিস। এখন বলিউডের অভিনেতাদের টেক্কা দিচ্ছেন ইউটিউবার। ৪০ কেজি ওজন ঝরানোর পথ কতটা কঠিন ছিল? আশিসের জবাব, ‘রাতের দিকে লোভ সামলানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। খুব খিদে পেত। তখন  নিজেকে ‘হাল্ক’ মনে হত। চিপ্‌স আমার ভীষণ প্রিয়। পিৎজা, বার্গার, মিষ্টি ছেড়ে দিলেও, চিপস আমি ছাড়তে পারতাম না। এখনও চিপসের কথা বললে আমার জিভে জল আসে। পরে রাতের দিকে খিদে সামলাতে, মশলা দিয়ে দইয়ের ঘোল খাওয়া শুরু করি।’

কেন হঠাৎ ওজন কমানোর এই ভুত চাপে আশিসের, এই প্রশ্ন উঠে আসে কিং খানের নাম, কেন? আশিসের কথায়, ‘২০১৬ সালে শাহরুখ, আমার ভুঁড়ি ধরে বলেন তোমায় ওজন ঝরাতেই হবে। যাঁরা নিজের শরীরের তোয়াক্কা করে না, তাদের আমি পছন্দ করি না। বিশ্বাস করো, রোগা হওয়ার পর তোমাকে আরও মিষ্টি লাগবে। তিনি আমার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলেন। সে দিনই প্রথম আমার মনে হয়, আমার চেহারাও ভাল হতে পারে, আমাকেও অন্যদের মতো সুন্দর দেখতে হতে পারে। তবে সেই পথে হাঁটতে ৮টা বছর সময় লেগে যায়।’


```