Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'জম্মুতে হিন্দুদের থাকার জন্য কত টাকা দিয়েছেন!' 'কাশ্মীর ফাইলস' নিয়ে বিস্ফোরক আশা পারেখ

'জম্মুতে হিন্দুদের থাকার জন্য কত টাকা দিয়েছেন!' 'কাশ্মীর ফাইলস' নিয়ে বিস্ফোরক আশা পারেখ

শেষ আপডেট: 11 October 2023 13:39

দ্য ওয়াল ব্যুরো: 'দ্য কাশ্মীর ফাইলস' থেকে 'দ্য কেরালা স্টোরি', বলিউডে রাজনৈতিক ছবি হিসেবে এই ২টি ছবি যথেষ্ট আলোড়ন ফেলেছিল। গোটা বলিউড যেন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল এই ছবি দু'টি মুক্তির পর। ছবি মুক্তির আগেই তৈরি হওয়া বিতর্ক যে শাপে বর হয়েছিল দুটি ছবির ক্ষেত্রেই এ কথা বলাই বাহুল্য। বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস' এবং সুদীপ্ত সেনের 'দ্য কেরালা স্টোরি' দুইই বক্স অফিসে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। 

দু'টি ছবিই মুক্তির অনেকগুলো দিন পেরিয়ে গেলেও প্রাসঙ্গিকতা যে এখনও হারায়নি এ কথা স্পষ্ট হয় অভিনেতা অভিনেত্রীদের কথাবার্তায়। এবার কাশ্মীর ফাইলস নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ। বিবেক অগ্নিহোত্রীর এই ছবি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেই একেবারে চাঁচাছোলা জবাব দিলেন আশা। 

এক সাক্ষাৎকারে তাঁকে 'কাশ্মীর ফাইলস' সংক্রান্ত প্রশ্ন করা হয়। সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে আশা অবশ্য প্রথমে তেমন ভাবে মুখ খুলতে চাননি। তিনি জানান, ছবিটি দেখা হয়নি। তবে 'কাশ্মীর ফাইলস' ৪০০ কোটি টাকার ব্যবসা করেছে বক্স অফিসে, এ প্রসঙ্গে তাঁর মতামত জানতে চাওয়া হলে আশা জবাব দেন, 'আমি না দেখলেও দর্শকরা নিশ্চয়ই দেখেছেন এই ছবি, সেই কারণেই বিপুল অঙ্কের টাকা ঘরে তুলেছেন নির্মাতারা'। 

আশার বক্তব্যে স্পষ্টতই ক্ষোভ ধরা পড়েছে নির্মাতাদের উদ্দেশ্যে। অভিনেত্রীর মতে, এই ছবি যাদের নিয়ে বানানো তাঁদের অবস্থার কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ অভিনেত্রীর ইঙ্গিত অনুযায়ী রাজনৈতিক ছবি বানিয়ে আখেরে নির্মাতারাই লাভবান হয়েছেন। প্রসঙ্গত, আশার এই মন্তব্য যে বিতর্ক তৈরি করতে পারে সে সম্পর্কে আগে থেকেই ওয়াকিবহাল ছিলেন অভিনেত্রী। সেই কারণেই বক্তব্য শুরু করার আগে তিনি নিজে মুখেই বলেন, 'একটি বিতর্কিত মন্তব্য করতে চলেছি।' 

আশার কথায়, 'এই ছবি থেকে ৪০০ কোটি টাকা লাভ হয়েছে, কিন্তু এর মধ্যে ৫০ কোটি টাকাও কি প্রযোজক কাশ্মীরি হিন্দুদের উদ্দেশ্যে ব্যয় করেছেন?' অভিনেত্রী বলেন, ধরে নিলাম ডিস্ট্রিবিউটরদের দেওয়ার পর ২০০ কোটি টাকা ঘরে তুলতে পেরেছেন পরিচালকরা। তবে এই ২০০ কোটি টাকার মধ্যে থেকে যে কাশ্মীরি হিন্দুদের ঘরে বিদ্যুৎ নেই, জল নেই তাঁদের উন্নয়ন খাতে অন্তত ৫০ কোটি টাকাও যদি ব্যয় করতেন প্রযোজকরা তবেই এই ছবি বানানো সার্থক হতো।' 


```