Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড় পর্দায় অভিষেক হতে চলেছে আশা ভোঁসলের নাতনির

সুর সম্রাজ্ঞীর নাতনিকে দেখা যাবে সন্দীপ সিং পরিচালিত 'দ্য প্রাইড অফ ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ'-এ।

বড় পর্দায় অভিষেক হতে চলেছে আশা ভোঁসলের নাতনির

শেষ আপডেট: 12 March 2024 12:47

দ্য ওয়াল ব্যুরো: বড়পর্দায় পা রাখতে চলেছেন আশা ভোঁসলের নাতনি। না, ঠাকুমার মতো গানের জগতে অভিষেক ঘটছে না। অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন জানাই ভোঁসলে।


সুর সম্রাজ্ঞীর নাতনিকে দেখা যাবে সন্দীপ সিং পরিচালিত 'দ্য প্রাইড অফ ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ'-এ। এই ছবিতে তাঁকে ছত্রপতি শিবাজী মহারাজের শত্রু, রানি সাই ভোঁসলের চরিত্রে দেখা যাবে। এই কথা এদিন নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান বর্ষীয়ান গায়িকা। 

Asha Bhosle's Dinner Date With Granddaughter Zanai
আশা ভোঁসলে এদিন তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন, লেখেন, 'আমি ভীষণ খুশি যে আমার নাতনি জানাই ভোঁসলে এবার সিনেমার জগতে নিজের পরিচয় তৈরি করবে। ওকে 'দ্য প্রাইড অফ ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ' ছবিতে দেখা যাবে। আমি আশা করব ও সফল হবে।' জানাই আসলে ছত্রপতি শিবাজীর বংশধর। তাই এই ছবির সঙ্গে জানাই যুক্ত হওয়ার খুশি ছবির সমস্ত কলাকুশলীরাও।


২০২৬ সালে শিবাজী মহারাজের জন্মদিন অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে।


```