Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

যদি কালো লাগে! এই ‘ভয়ে’ আজীবন কোন রঙের শাড়িই পরে গেলেন আশা-লতা? 

কী রঙের শাড়ি জানেন? সম্প্রতি এক পডকাস্টে তা নিজেই  জানিয়েছেন আশা ভোঁসলে। 

যদি কালো লাগে! এই ‘ভয়ে’ আজীবন কোন রঙের শাড়িই পরে গেলেন আশা-লতা? 

দুই কিংবদন্তী

শেষ আপডেট: 18 February 2025 20:34

দ্য ওয়াল ব্যুরো:  রেসিজিম-- যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় বর্ণবিদ্বেষ। উপমহাদেশে এর শিকার হয়েছে এমন মানুষে সংখ্যা প্রচুর। ভয় কাজ করত নক্ষত্র জগতের দুই তারকা লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের মধ্যেও। আর সেই কারণেই এক বিশেষ রঙ ছাড়া অন্য কোনও রঙের শাড়িই আর পরলেন না তাঁরা। কী রঙের শাড়ি জানেন? সম্প্রতি এক পডকাস্টে তা নিজেই  জানিয়েছেন আশা ভোঁসলে। 

আশার কথায়, "আমি আর দিদি (লতা মঙ্গেশকর) আজীবন সাদা শাড়ি পরে গেলাম। আমাদের মনে হত যদি অন্য রঙের শাড়ি পরি তবে বুঝি আমাদের রঙ চেপে যাবে, আরও কালো লাগবে।" 
 
যদিও পরবর্তী সময়ে এই ধারণার কিছুটা বদল ঘটানোর চেষ্টা করেছিলেন আশা। তাঁর কথায়, "পরের দিকে আমি গোলাপি রঙের শাড়ি পরতে শুরু করি। দিদি আমার দিকে তাকাত। অনেক পরে এসে পিঙ্কের সঙ্গে অন্যান্য রঙের মিশ্রণ পরতে শুরু করি।" দুই বোনের মধ্যে সম্পর্কের সমীকরণ নিয়ে নানা চর্চা। অনেকেরই দাবি তাঁদের মধ্যে নাকি সদ্ভাব ছিল না। যদিও আশার মতে বাইরে দিদির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অনেক পেশাদার। তবে বাড়ির মধ্যে তিনি ছিলেন নেহাতই সাদামাঠা, ঠিক যেন মাটির মানুষ।

```