ওপি নাইয়ারের কাছে আশা যেন তাঁর সৃষ্টির প্রধান কারিগর। লতার দিকে ফিরেও তাকাননি তিনি, বরং আশার কণ্ঠকে ‘বিগ লিগের’ মঞ্চে পৌঁছে দিতে নিজের সমস্ত প্রতিভা উজাড় করে দিয়েছিলেন।

ছবি সংগৃহীত
শেষ আপডেট: 12 April 2026 14:37
দ্য ওয়াল ব্যুরো: গল্পের শুরুটা সেই চিরকালীন রোমান্টিক উপন্যাসের মতো। কোট-প্যান্টে মোড়া, দামি সুগন্ধির গন্ধে ম ম করা এক ‘লেডি কিলার’ ব্যক্তিত্ব— ওপি নাইয়ার (OP Nayyar Asha Bhosle)। লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) তাঁকে পছন্দ করতেন না ঠিকই, কিন্তু আশা প্রথম দর্শনেই তাঁর মায়াজালে ধরা দিয়েছিলেন। ১৯৫৮ সালের ‘ফাগুন’ ছবির তপ্ত দুপুরগুলো থেকে শুরু হয়েছিল দীর্ঘ প্রেমকাহিনি (Love Story)। নিন্দকেরা মুখ টিপে হাসতেন, কিন্তু আশা ভোঁসলে (Asha Bhosle Death) ওপি-র ছবি দেওয়া লকেট বুকে আগলে দাপিয়ে বেড়াতেন মায়ানগরীতে।
ওপি নাইয়ারের কাছে আশা যেন তাঁর সৃষ্টির প্রধান কারিগর। লতার দিকে ফিরেও তাকাননি তিনি, বরং আশার কণ্ঠকে ‘বিগ লিগের’ মঞ্চে পৌঁছে দিতে নিজের সমস্ত প্রতিভা উজাড় করে দিয়েছিলেন। কিন্তু এই সুর মিলন্তির আড়ালে ছিল এক গভীর পারিবারিক (Asha Bhosle Family) দূরত্ব। দিদির আভিজাত্য বনাম ছোট বোনের এই চপল বিদ্রোহী মেজাজ, দুইয়ের মাঝে তৈরি হয়েছিল এক দুর্ভেদ্য দেওয়াল।
তবে সম্পর্কের সুতোটা ছিঁড়ে গিয়েছিল বড় অসময়ে। পজেশন আর অপমানের তিক্ততা যখন আশার মাতৃত্বকেও আঘাত করতে শুরু করল, তখন একদিন সব ছেড়ে, নিস্তব্ধ রাত্রে ওপি-র সেই ‘মিরামার’ ফ্ল্যাট থেকে চিরতরে বেরিয়ে এলেন অপরাজিতা নারী।
ওপি পরবর্তী জীবনে আশার (Asha Bhosle Died) জন্য অপেক্ষায় ছিল আরেক পঞ্চম সুর। রাহুলদেব বর্মন (Rahul Dev Burman)। ‘তিসরি মঞ্জিল’ (Teesri Manzil) তৈরির সময় থেকেই সেই ছটফটে তরুণ সুরকারের প্রতি আশার ভাললাগা শুরু হয়েছিল। বয়সে ছ’বছরের ছোট রাহুলের সঙ্গে আশার কেমিস্ট্রি ছিল আধুনিক আর বৈচিত্র্যময়। '৮০ সালে তাঁদের বিয়ের পিঁড়িতে বসা যেন ছিল সুরের এক নতুন জন্ম। রাহুল (Rahul Dev Burman Asha Bhosle) তাঁর প্রিয়তমার কণ্ঠকে নিয়ে গিয়েছেন এমন এক শিখরে, যা আগে কেউ ভাবতেও পারেনি। দাম্পত্যের শেষ দিকে জীবনের স্রোত তাঁদের আলাদা করলেও, রাহুলের প্রতিটি নোট আজও আশার কণ্ঠে জীবন্ত।
আশার জীবনের জয়যাত্রা কোনও নির্দিষ্ট পরিসংখ্যানে বেঁধে রাখা অসম্ভব। গিনেস বুক এক সময় লতার (Asha Bhosle Lata Mangeshkar) নামে জয়ধ্বনি দিলেও, তিরিশ বছর পর তাঁরা নিজেদের ভুল স্বীকার করতে বাধ্য হয়েছিল। জানা গেল, সব ভাষা মিলিয়ে ১১,০০০ গানের বিশাল ভাণ্ডার আসলে আশারই সম্পদ।