
শেষ আপডেট: 5 October 2021 07:36
সোমবার নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে হেফাজতের রাখার অনুমতি পেয়েছে। তারা ম্যাজিস্ট্রেটের আদালতকে জানিয়েছে, ২৩ বছরের আরিয়ানের কাছে হয়তো মাদক মেলেনি। কিন্তু ফোন চ্যাটের মধ্যে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগসাজশের ইঙ্গিত মিলেছে। সেই তথ্যপ্রমাণ খতিয়ে দেখতে তাঁকে হেফাজতে নিতে চায় তারা।
সুসানের মতোই কংগ্রেস সাংসদ শশী তারুরও শাহরুখের বিরুদ্ধে 'ডাইনি খোঁজা'vর অভিযানে নামা লোকজনকে আক্রমণ করে ট্যুইট করেন, আমি বিনোদন, মজা পেতে মাদক নেওয়ার পক্ষপাতী নই, কখনও সেই চেষ্টাও করিনি। কিন্তু যারা শাহরুখকে তাঁর ছেলে গ্রেফতার হওয়ায় আক্রমণের টার্গেট করছে, পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে, তাদের দেখে বিরক্ত হচ্ছি। কিছু তো সহানুভূতি দেখান। সবার নজরে পড়া বেশ খারাপ, ২৩ বছরের একটা ছেলের মুখের দিকে চেয়ে উল্লাস করার কোনও দরকার নেই।
শনিবার রাতে আরিয়ানকে মুম্বই থেকে গোয়াগামী প্রমোদ তরণী থেকে মাদক উদ্ধার হওয়ার পর জেরার জন্য আটক করে এনসিবি। তিনি সেখানে ছিলেন। পরে তাঁকেও মুনমুন ধামেচা, আরবাজ মার্চেন্টের সঙ্গে গ্রেফতার করা হয়। ৭ অক্টোবর পর্যন্ত তিনজনই এনসিবি হেফাজতে থাকবেন।I am no fan of recreational drugs & haven’t ever tried any, but I am repelled by the ghoulish epicaricacy displayed by those now witch-hunting @iamsrk on his son’s arrest. Have some empathy, folks. The public glare is bad enough; no need to gleefully rub a 23yr old’s face in it.
— Shashi Tharoor (@ShashiTharoor) October 4, 2021