
শেষ আপডেট: 3 October 2021 13:55
৩. অভিনয়ের জল্পনা
শাহরুখ খানকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ছেলের কেরিয়ার নিয়ে, তিনি বলেছিলেন, আরিয়ান অভিনয় করতে খুব একটা উৎসাহী নয়। একই সঙ্গে তিনি বলেছিলেন, আরিয়ান আরওই অভিনয় করতে চায় না কারণ সে জানে, তার সমস্ত কাজের সঙ্গে বাবার অর্থাৎ শাহরুখের তুলনা করা হতে থাকবে। এমনকি সে ভাল অভিনয় করলেও লোকে বলবে, "ওহ্, শাহরুখের ছেলে তো ভাল অভিনয় করবেই!" আর সে খারাপ করলে বলা হবে, "হে ভগবান! শাহরুখ খানের ছেলের এত খারাপ পারফরমেন্স!" তাই তার প্রতিভা বা দক্ষতার মূল্যায়ন ফিল্ম জগতে হবে না বলেই মনে করে সে।
আরিয়ানের এই মতামত সামনে আসার পর থেকেই তাকে নিয়ে জোর চর্চা শুরু হয় সব মহলে।
৪. লায়ন কিং সিনেমায় ডাবিং
২০০৪ সালের পরে আবার ২০০৯ সালে বাবা-ছেলে যুগলবন্দি ঘটায় ক্যামেরার পেছনেই। 'দ্য লায়ন কিং' সিনেমার প্রধান দুই চরিত্র মুস্তাফা এবং সিম্বার চরিত্রে ভয়েসওভার দেন শাহরুখ খান এবং আরিয়ান খান। সে সময়ে আরিয়ানের কাজ অত্যন্ত প্রশংসিত হয় দর্শকমহলে। তার গলার স্বর দুর্দান্ত খাপ খেয়েছিল সিম্বার চরিত্রে।