Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

আরিয়ান মুখে তুলতে পারছেন না জেলের খাবার, ভরসা শুধু বিস্কুট আর জল

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের আর্থার জেল (Jail) এখন ঠিকানা বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের। মাদক কাণ্ডে তাঁকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। জামিনের আবেদন খারিজ হয়েছে বারবার। সুতরাং জেলেই থাকতে হচ্ছে তাঁকে। আর জেলের খ

আরিয়ান মুখে তুলতে পারছেন না জেলের খাবার, ভরসা শুধু বিস্কুট আর জল

শেষ আপডেট: 14 October 2021 03:52

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের আর্থার জেল (Jail) এখন ঠিকানা বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের। মাদক কাণ্ডে তাঁকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। জামিনের আবেদন খারিজ হয়েছে বারবার। সুতরাং জেলেই থাকতে হচ্ছে তাঁকে। আর জেলের খাবার আরিয়ান মুখেই তুলতে পারছেন না। পুজোয় ভিড় এড়াতে নবমী-দশমীর নাইট স্পেশাল ১৪ ট্রেন বাতিল, পদক্ষেপ রেলের সূত্রের খবর, আর্থার জেল থেকে আরয়ানকে যে খাবার খেতে দেওয়া হচ্ছে তার কিছুই খাচ্ছেন না তারকা-পুত্র। প্রথম থেকে তিনি কেবল বিস্কুট আর জল খেয়ে রয়েছেন। জেলের ক্যান্টিন থেকে কিনে খাচ্ছেন বিস্কুট। ১২টি জলের বোতল ছিল আরিয়ানের সঙ্গে, সেগুলি এখন অরায় শেষ হয়ে এসেছে। এরপর কিনতে হবে জলও। আরিয়ান খানের জন্য মন্নত থেকে খাবার পাঠানো হয়েছিল। কিন্তু জেলের নিয়ম সকলের জন্যই সমান। বাড়ির খাবার আরিয়ানের কাছে পৌঁছতে দেওয়া হয়নি। আর পাঁচজন সাধারণ কয়েদির মতোই জেলে দিন কাটাতে হচ্ছে আরিয়ানকে। ইতিমধ্যে বার দুয়েক তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। বুধবারও আরিয়ানের জামিনের শুনানি ছিল, তা বৃহস্পতিবার চলবে। এখন দেখার আরিয়ান বৃহস্পতিবার জামিন পান কিনা। গত ৩ অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল রেভ পার্টি থেকে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। মাদক মামলায় তার হাতে হাতকড়া পরিয়েছিল এনসিবি। জেরার মুখে শাহরুখ পুত্র স্বীকার করে নিয়েছিলেন তিনি মাদক নিয়েছেন। এনসিবি দাবি করেছে, আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যুক্ত আরিয়ান ও তাঁর সঙ্গীরা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```