দ্য ওয়াল ব্যুরো: মাদক মামলায় (drug case) আরিয়ান খানকে (aryan khan) গ্রেফতারির পিছনে আসল উদ্দেশ্য কি শাহরুখ খানকে (shahrukh khan) বিপাকে ফেলা? মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীতে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) তল্লাসি অভিযানে ধরা পড়ে জেরায় কান্নায় ভেঙে পড়েন আরিয়ান, স্বীকার করেন চার বছর ধরে মাদকে নেশাগ্রস্ত তিনি। কিন্তু তারপরও কোনও কোনও মহলের দাবি, আরিয়ানকে গ্রেফতারির পিছনে আসলে টার্গেট শাহরুখ! ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানের এনসিবি হেফাজত হয়েছে। তবে যাবতীয় জল্পনা, অনুমান, আশঙ্কা খারিজ করেছেন এনসিবির জোনাল ডিরেক্টর (ncb zonal director) সমীর ওয়াংখেড়ে।
সব অভিযোগ উড়িয়ে তিনি বলেছেন, আমরা কাউকেই টার্গেট করছি না। ওঁর বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই। আমরা গত ১০ মাসে ৩০০-র বেশি লোককে গ্রেফতার করেছি। তাদের মধ্যে খুব বেশি হলে, ৪-৫ জন চেনা মুখ। তাহলে কী করে একথা ওঠে যে, আমরা কাউকে নিশানা করেছি! গত ১ বছরে ধরা পড়া লোকজনের বেশিরভাগই পাক্কা, মাদক যোগ থাকা দাগী অপরাধী।
ওয়াংখেড়ে এও বলেন, কোনও জনপ্রিয় মুখ গ্রেফতার হলেই মিডিয়া ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ঘটনা হল, সারা বছর ধরেই ড্রাগ পাচারকারী, সরবরাহকারীদের, মাদকাসক্তদের গ্রেফতার করে চলেছে এনসিবি। মাদকের নেশার বিনাশ করাই এনসিবির লক্ষ্য বলেও জানান তিনি।
প্রমোদতরীর যে পার্টি থেকে আরিয়ানকে আটক করা হয়, তার উদ্যোক্তাদেরও তাঁদের কার্যকলাপ, এধরনের পার্টি কতবার হয়, সে ব্যাপারে তাঁরা জিজ্ঞাসাবাদ করছেন বলে জানান ওয়াংখেড়ে।
ইতিমধ্যে ছেলের গ্রেফতারিতে বিষণ্ণ বলিউড সুপারস্টারকে বাড়িতে গিয়ে বা সোস্যাল মিডিয়ায় সমবেদনা জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। সলমন খান, নীলম কোঠারি, সীমা খান, হনসল মেহতা, সুসান খানরা তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন।