
শেষ আপডেট: 18 October 2022 14:21
দ্য ওয়াল ব্যুরো: আরিয়ান খানের (Aryan Khan) মাদক মামলায় (drug case) বিস্তর বেনিয়ম, অসঙ্গতি ধরা পড়েছে বলে জানাল মাদক বিরোধী সংস্থা এনসিবি (NCB)। মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের অভ্যন্তরীণ রিপোর্টে এমনটাই জানিয়েছে তারা।
সেই রিপোর্টে বলা হয়েছে যে, বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলার তদন্তে বেশ কিছু অনিয়ম ছিল। সংস্থার সাত-আটজন অফিসারের সেই মামলায় সন্দেহজনক আচরণের প্রমাণ মিলেছে।
এনসিবির একটি সূত্র মারফত খবর, সেই অভ্যন্তরীণ রিপোর্টে বলা হয়েছে যে, এই মাদক মামলার তদন্তে বেশ কিছু বেনিয়ম, অসঙ্গতি ধরা পড়েছে হয়েছে। এমনকি তদন্তের সঙ্গে জড়িত কর্মকর্তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি আরিয়ানকে যে টার্গেট করা হয়েছে, সেই তথ্যও উঠে এসেছে এই রিপোর্টে। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে এনসিবির সদর দফতরে এই রিপোর্ট পাঠানো হয়েছে।
গতবছর ২ অক্টোবর গোয়াগামী একটি ক্রুজ থেকে গ্রেফতার করা হয়েছিল আরিয়ানকে। সংবাদমাধ্যমে সেইসময় এনসিবির অন্যতম কর্তা সমীর ওয়াংখেড়ে জানিয়েছিলেন, মাদক পাচার কাণ্ডে আরিয়ানকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ২০ দিন জেল হেফাজতের পর বম্বে হাইকোর্ট থেকে জামিন পান শাহরুখ-পুত্র।
অকালমৃত স্মিতার শেষ না করা ছবিতে কণ্ঠ দিলেন রেখা, চলচ্চিত্রে ইতিহাস! কোন সে ছবি