Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিপাকে প্রকাশ রাজ, চন্দ্রযান ৩-এর সফল অবতরণের পরই অভিনেতাকে গ্রেফতারের দাবি নেটপাড়ায়

দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভারতের ইতিহাসে অন্যতম সাফল্যের দিন। এদিন চন্দ্রযান ৩-এর সফল অবতরণ সারা ভারতের মানুষকে গর্বিত করেছে। বলিউড থেকে সাধারণ মানুষ চন্দ্রযান ৩-এর সাফল্যের জন্য ইসরোকেও প্রশংসায় ভরাচ্ছেন সকলে। তবে এরই মধ্যে বিপাকে পড়েছেন অভ

বিপাকে প্রকাশ রাজ, চন্দ্রযান ৩-এর সফল অবতরণের পরই অভিনেতাকে গ্রেফতারের দাবি নেটপাড়ায়

শেষ আপডেট: 24 August 2023 09:54

দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভারতের ইতিহাসে অন্যতম সাফল্যের দিন। এদিন চন্দ্রযান ৩-এর সফল অবতরণ সারা ভারতের মানুষকে গর্বিত করেছে। বলিউড থেকে সাধারণ মানুষ চন্দ্রযান ৩-এর সাফল্যের জন্য ইসরোকেও প্রশংসায় ভরাচ্ছেন সকলে। তবে এরই মধ্যে বিপাকে পড়েছেন অভিনেতা প্রকাশ রাজ (prakash raj)।

https://twitter.com/prakashraaj/status/1694638892471754820?s=48

কয়েকদিন আগেই প্রকাশ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চন্দ্রযানকে নিয়ে একটি কার্টুন পোস্ট করেছিলেন। সেখানে একজন চা বিক্রেতার কার্টুন এঁকে সেখানে লেখা ছিল 'ব্রেকিং নিউজ! চাঁদ থেকে পাঠানো বিক্রম ল্যান্ডারের প্রথম ছবি, ওয়াও।' অর্থাৎ এই ছবি দিয়ে যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কটাক্ষ করতে চেয়েছেন সে বিষয়ে নিশ্চিত ছিলেন অনেকেই। যদিও প্রকাশ পরে প্রধানমন্ত্রীকে কটাক্ষের বিষয়টি অস্বীকার করেন এবং অন্য একটি ব্যাখ্যা দেন তবে সেই ব্যাখ্যায় অনেকেই সন্তুষ্ট হতে পারেননি।

https://twitter.com/thememexpress/status/1694332523512582328
গতকাল অর্থাৎ বুধবার চন্দ্রযান ৩-এর সফল অবতরণের পরই নেটপাড়া ছেয়ে গিয়েছে প্রকাশকে কটাক্ষ করে বানানো মিমে (arrest prakash raj trend on x after chandrayaan 3 success)।

কোথাও প্রকাশ রাজ এবং ইসরো প্রধান এস সোমনাথের ছবি পাশাপাশি রেখে দু'জনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তুলনা করা হয়েছে, আবার কোনও মিমে দেখানো হয়েছে যখন সারা ভারতের সমস্ত ভারতবাসী আনন্দ করছেন তখন একপাশে গোমড়া মুখে বসে আছেন প্রকাশ রাজ। অর্থাৎ চন্দ্রযান ৩-এর সাফল্যে যে আদৌ খুশি হননি প্রকাশ এমনই বোঝানো হচ্ছে সেই মিমে। এক ধাপ এগিয়ে কেউ কেউ আবার চন্দ্রযান-এর সাফল্যকে ছোট করার জন্য অভিনেতাকে গ্রেফতারের নিদান দিচ্ছেন।

https://twitter.com/prakashraaj/status/1693604500844483051

যদিও প্রকাশ রাজ যে তাঁর সেই পোস্টে প্রধানমন্ত্রীকে সমালোচনা করেছেন এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে প্রকাশের ব্যাখ্যা, তিনি এক জনপ্রিয় রসিকতার কথাই বলেছিলেন তাঁর সেই পোস্টে। কী সেই রসিকতা? প্রবাদ অনুযায়ী, কেরালার মানুষরা কাজের সন্ধানে বহু দেশের অনেক জায়গায় ছড়িয়ে আছেন। তেমন ভাবেই যখন নীল আর্মস্ট্রং যখন প্রথম চাঁদে পা রেখেছিলেন সেই সময়ে তিনি ভেবেছিলেন তিনিই প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখছেন। তবে সেখানে পা রাখার পর তিনি দেখেন আগেই সেখানে কেরলের এক চা বিক্রেতা চায়ের দোকান খুলে বসেছে। অর্থাৎ কাজের প্রয়োজনে চাঁদেও পাড়ি দিতে পারেন এই মানুষগুলি। প্রকাশের ব্যাখ্যা অনুযায়ী এই জনপ্রিয় এবং মজাদার প্রচলিত রসিকতার কথাই তিনি বলতে চেয়েছিলেন।

ইসরোয় বাঙালির 'বিক্রম'! চন্দ্রযানের দুরন্ত সাফল্যের পরে গগনযান টিমেও থাকছেন জলপাইগুড়ির কৌশিক


```