Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

অর্পিতার লাখ টাকার হিরের দুল চুরি গিয়েছিল, খুঁজে দিল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে কয়েক লাখ টাকার হিরের দুল খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজ খোঁজ খোঁজ… অবশেষে বাড়ির কোথাও সেই দুল না পেয়ে থানায় অভিযোগ জানানো হয়। কয়েক ঘণ্টার মধ্যেই বমাল চোর পাকড়াও করল পুলিশ। কানের দামি হিরের দুল ফিরে পেয়ে খুশি

অর্পিতার লাখ টাকার হিরের দুল চুরি গিয়েছিল, খুঁজে দিল পুলিশ

শেষ আপডেট: 17 May 2023 14:27

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে কয়েক লাখ টাকার হিরের দুল খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজ খোঁজ খোঁজ… অবশেষে বাড়ির কোথাও সেই দুল না পেয়ে থানায় অভিযোগ জানানো হয়। কয়েক ঘণ্টার মধ্যেই বমাল চোর পাকড়াও করল পুলিশ। কানের দামি হিরের দুল ফিরে পেয়ে খুশি অর্পিতা খান (Arpita Khan diamond earrings get stolen)!

রজনীকান্তের মেয়ে, সোনু নিগমের পর এবার চোরের পাল্লায় পড়লেন সলমন খানের বোন অর্পিতা (Salman Khans Sister Arpita)। বাড়ি থেকেই চুরি যায় সেই দুল। মুম্বইয়ের খার থানায় অভিযোগ জানানোর পরই সলমনের বোনের দুল খুঁজতে শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ চোর ধরে ফেলে। সঙ্গে মেলে কানের দুলটাও!

পুলিশ সূত্রে খবর, গত ১৬ মে অর্পিতার ৫ লাখ টাকা দামের হিরের দুল চুরি যায়। সেদিনই থানায় অভিযোগ জানান অর্পিতা। খার থানার সিনিয়র ইন্সপেক্টর মোহন মানের অধীনে, পিআই বিনোদ গাঁওকর, পিএসআই লক্ষ্মণ কাকড়ে, পিএসআই গাওলি সহ অন্যান্যদের নিয়ে একটি টিম তৈরি করা হয়।

বাড়ির সব কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। সেই সূত্র ধরেই পুলিশ হানা দেয় ভিলে পার্লে পূর্বের আম্বেওয়াড়ি বস্তিতে। সেখান থেকেই সন্দীপ হেগড়ে নামে বছর তিরিশের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে অভিযুক্ত সন্দীপ, অর্পিতার বাড়িতেই কাজ করত।

সন্দীপকে জেরা করে পুলিশ জানতে পারে, চার মাস ধরে বাড়ি থেকে গহনা চুরি করার পরিকল্পনা করেছিল সে। তারপর ১৬ তারিখই দুল চুরি করে পালিয়ে যায়। অভিযুক্তর বাড়ি তল্লাশি চালিয়ে হিরের দুল উদ্ধার করে পুলিশ। দুল ফিরে পেয়ে খুশি হয়েছেন ভাইজানের বোন।

৩২ হাজার শিক্ষকের চাকরি গেছে, রায়দানের দিনক্ষণ জানাল ডিভিশন বেঞ্চ


```