Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শাহরুখের চরিত্রেই নেপোটিজম! ওম শান্তি ওম নিয়ে বিরক্ত অর্জুন রামপাল

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে নেপোটিজম যেন এক 'ওপেন সিক্রেট'। কঙ্গনা রানাউত থেকে আয়ুষ্মান খুরানা অনেকেই বারবার সরব হয়েছেন বলিউডে তারকা সন্তানদের বিশেষ সুবিধা পাওয়া নিয়ে। তবে এই বিতর্কে ঘি ঢেলেছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। সেই বিতর্কের আগুন যে

শাহরুখের চরিত্রেই নেপোটিজম! ওম শান্তি ওম নিয়ে বিরক্ত অর্জুন রামপাল

শেষ আপডেট: 5 May 2023 11:12

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে নেপোটিজম যেন এক 'ওপেন সিক্রেট'। কঙ্গনা রানাউত থেকে আয়ুষ্মান খুরানা অনেকেই বারবার সরব হয়েছেন বলিউডে তারকা সন্তানদের বিশেষ সুবিধা পাওয়া নিয়ে। তবে এই বিতর্কে ঘি ঢেলেছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। সেই বিতর্কের আগুন যে এখনও নেভেনি তা স্পষ্ট হল অর্জুন রামপালের (Arjun Rampal says irritating) সাম্প্রতিক সাক্ষাৎকারে।

শাহরুখ খানের জনপ্রিয় ছবি ওম শান্তি ওম-এ (Shahrukh character in Om Shanti Om irritating) খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন অর্জুন রামপাল। ছবিতে শাহরুখের চরিত্রটির মৃত্যু হওয়ার পর তাঁর পুনর্জন্ম হয় একজন তারকার সন্তান হিসেবে। দ্বিতীয়ার্ধে শাহরুখের এই চরিত্রটির প্রসঙ্গেই এবার মুখ খুললেন অর্জুন। তাঁর মতে, এই চরিত্রটি একজন নেপো কিডের যা অত্যন্ত বিরক্তিকর।

ছবিতে দেখানো হয়েছিল প্রথমার্ধে জুনিয়র শিল্পী হিসেবে শাহরুখের চরিত্রটি যেমন ধরনের জীবন পাওয়ার স্বপ্ন দেখতো ঠিক তেমন বিলাসবহুল জীবনই সে পেয়েছিল পুনর্জন্মের পর। এতেই আপত্তি জানিয়েছেন ওম শান্তি ওম এর অন্যতম খলনায়ক। তাঁর কথায় ছবিতে স্পষ্ট দেখানো হয়েছিল যে একজন তারকার সন্তান হওয়ার পরেই সবরকমের সুযোগ সুবিধা পেয়েছিল ওম। নায়ক হওয়ার জন্য তারকার সন্তান হওয়ার যে ইঙ্গিত রয়েছে ছবিতে তা মোটেই সদর্থক নয়।

এই সাক্ষাৎকারে অন্যান্য তারকা সন্তানদেরও প্রসঙ্গ উঠে আসে অভিনেতার কথায়। তারকার সন্তানরা যে সাধারণ অভিনেতা হতে চাওয়া ছেলেমেয়েদের থেকে বেশি সুযোগ পায় তা আবারও একবার উঠে এল অর্জুনের মন্তব্যে। তারকা পরিবার থেকে অভিনয় শুরু করতে চাওয়ার ক্ষেত্রে তাঁদের অপেক্ষাকৃত কম পরিশ্রম করতে হয় বলেই মন্তব্য অভিনেতার।

উল্লেখ্য, আগামী ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৩ বছর পেরোবে। তাঁর মৃত্যুর পর অভিযোগ উঠেছিল যে স্টার কিডদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারণেই অবসাদে ভুগে আত্মঘাতী হন সুশান্ত। অভিনেতার মৃত্যুর বর্ষপূর্তির মুখেই এমন মন্তব্য ফের নতুন করে জাগিয়ে তুলল বলিউডের নেপোটিজম বিতর্ককে।

পুরস্কার নয়, ভাল গল্প বলাই পরিচালকের উদ্দেশ্য হওয়া উচিত! বললেন অস্কারজয়ী গুণীত


```