Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অর্জুনকে দেখে সিনেমা হলে বিশাল ভিড়, শুরু হয় ধাক্কাধাক্কি! মেজাজ হারালেন অভিনেতা

তাঁর নাকি একটাও ভক্ত নেই। এমনটা অনেকবারই শোনা গিয়েছে নেটপাড়ায়। তা নিয়ে রসিকতারও শেষ নেই। তবে এবার যেটা হল, তা সমস্ত রসিকতার জবাব।

অর্জুনকে দেখে সিনেমা হলে বিশাল ভিড়, শুরু হয় ধাক্কাধাক্কি! মেজাজ হারালেন অভিনেতা

ফাইল চিত্র

শেষ আপডেট: 25 January 2025 16:33

দ্য ওয়াল ব্যুরো: তাঁর নাকি একটাও ভক্ত নেই। এমনটা অনেকবারই শোনা গিয়েছে নেটপাড়ায়। তা নিয়ে রসিকতারও শেষ নেই। তবে এবার যেটা হল, তা সমস্ত রসিকতার জবাব। সাধারণত ধীরস্থির ও ঠান্ডা মেজাজের জন্য পরিচিত অর্জুন কাপুর। বড় তারকা না হলেও, রসবোধ ও সহজ-সরল স্বভাবের জন্য চর্চায় থাকেন তিনি। তবে সম্প্রতি এক ঘটনায় ভিন্ন মেজাজে দেখা গেল তাঁকে।  

অক্ষয় কুমার, বীর পাহারিয়া ও সারা আলি খানের ছবি 'স্কাইফোর্স'-এর বিশেষ প্রদর্শন দেখতে গিয়েছিলেন অর্জুন। কিন্তু প্রেক্ষাগৃহে পরিস্থিতি হয়ে ওঠে বিশৃঙ্খল। অভিনেতাকে দেখতে ভিড় জমে যায়। ছবিশিকারিরা এতটাই আগ্রাসী হয়ে ওঠেন যে, অন্য দর্শকদের ধাক্কা মেরে সামনে এগোতে থাকেন। এই দৃশ্য দেখে ধৈর্য হারান অর্জুন। রাগ প্রকাশ করে তিনি বলেন, 'আমি দেরিতে আসছি, আর তোমরা মানুষকে ধাক্কা দিয়ে মারতে মারতে এগোচ্ছ। এটা তো ঠিক নয়। একটু শান্তভাবে চলাফেরা করো।'  

এই ঘটনাটি মনে করিয়ে দেয় সাম্প্রতিক একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা। 'পুষ্পা ২'-এর প্রদর্শনীতে অতিরিক্ত ভিড়ের কারণে এক মহিলার মৃত্যু হয়। এই স্মৃতি মাথায় রেখে হয়তো পরিস্থিতি দেখে নিজের মেজাজ ধরে রাখতে পারেননি অর্জুন।  

View this post on Instagram

A post shared by BollywoodNow (@bollywoodnow)

অর্জুনের রাগের এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়য়া। ভক্তরা যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই কিছু নিন্দুক আক্রমণ করতে ছাড়েননি। তাঁদের মন্তব্য, 'অর্জুন কী এমন করেছেন যে তাঁকে নিয়ে এত হইচই! মানুষ তাঁকে চিনছে, ওঁর উচিত কৃতজ্ঞ থাকা।' অর্জুনকে সম্প্রতি দেখা গিয়েছে 'সিংহম এগেন'-এ। এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। তবে তাঁর রাগের ভিডিও যে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে, তা বলাই বাহুল্য। 


```