Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রুদ্রনীলের কথায় বিরক্ত অরিন্দম, বিজেপি-যোগের জল্পনা উড়িয়ে টুইট করলেন, 'আমি শুধু সিনেমা বুঝি'

দ্য ওয়াল ব্যুরো: বাংলা শিল্প সংস্কৃতি মহলের বহু মানুষই পার্টিজান রাজনীতির সঙ্গে নিজেদের জড়িয়েছেন। কেউ থেকে গেছেন একই দলে, একই ইডিওলজির ওপর ভরসা করে। আবার কেউ কেউ দলবদল করেছেন সময়ের সঙ্গে সঙ্গে। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে অভিনেতা

রুদ্রনীলের কথায় বিরক্ত অরিন্দম, বিজেপি-যোগের জল্পনা উড়িয়ে টুইট করলেন, 'আমি শুধু সিনেমা বুঝি'

শেষ আপডেট: 31 January 2021 12:15

দ্য ওয়াল ব্যুরো: বাংলা শিল্প সংস্কৃতি মহলের বহু মানুষই পার্টিজান রাজনীতির সঙ্গে নিজেদের জড়িয়েছেন। কেউ থেকে গেছেন একই দলে, একই ইডিওলজির ওপর ভরসা করে। আবার কেউ কেউ দলবদল করেছেন সময়ের সঙ্গে সঙ্গে। আজকের দিনে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে অভিনেতা রুদ্রনীল ঘোষের নাম সকলেই জানেন। মানুষের জন্য কাজ করবেন বলে বাম থেকে জোড়াফুলে আসেন তিনি একসময়। এখন আবার জোড়াফুল ত্যাগ করে মজেছেন গেরুয়া শিবিরের পদ্মফুলে। ডুমুরজলায় বিজেপির সভায় যোগ দিতে গিয়ে নতুন জল্পনা উস্কে দিয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, “এই সভায় যোগ দিতে পারেন অরিন্দম শীলও। তেমনই কথা হয়েছে।” কিন্তু রুদ্রনীলের এই কথাকে হাওয়ায় উড়িয়ে দিয়ে অরিন্দম শীল টুইট করে জানান যে তিনি শুধু মাত্র সিনেমাই বোঝেন। https://twitter.com/silarindam/status/1355769013414977537?s=08 সব জল্পনা উড়িয়ে দিয়ে বলেন ‘কথা হওয়া’র মতো কোনও যোগাযোগই নেই তাঁর। সবটা অস্বীকার তো করলেনই, উল্টে কটাক্ষ ছুঁড়ে দিলেন রুদ্রর দিকে। সংবাদমাধ্যমকে অরিন্দম বলেন, ‘‘রুদ্রনীলের সঙ্গে বহু দিন কোনও যোগাযোগ নেই। চলচ্চিত্র উৎসবেরও অনেক দিন আগে কথা হয়েছিল। তাও মেসেজ মারফত।’’ অরিন্দম কটাক্ষের সুরেই জানতে চান সংবাদমাধ্যমের কাছে, যে “রুদ্রনীল কবে থেকে বিজেপির মুখপাত্র হয়ে গেলেন?” আর এর পরেই ট্যুইটার হ্যান্ডেলে অরিন্দমের পোস্ট পরিষ্কার করে দেয় যে তিনি এই মুহূর্তে কোনও রকম রাজনৈতিক দলবদলে যোগ দিচ্ছেন না। জীবনে সামনের সারিতে দাঁড়িয়ে সবটা করেছেন তাই কাউকে নকল করে পেছন পেছন আসবেন না বলেও জানিয়ে দেন তিনি।

```