Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অরিজিতের মাথার পাগড়ি উধাও! নতুন লুকে আমদাবাদে হাজির শিল্পী

অরিজিতের মাথার পাগড়ি উধাও! নতুন লুকে আমদাবাদে হাজির শিল্পী

শেষ আপডেট: 14 October 2023 17:23

দ্য ওয়াল ব্যুরো: চলতি বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়নি। তাই আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শনিবার ভারত-পাকিস্তান ম্যাচের আগে জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। যেখানে একই মঞ্চে গান গেয়েছেন শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিং, সুনিধি চৌহান, অরিজিৎ সিংয়ের মতো সঙ্গীতশিল্পীরা। আর সেই প্রোগ্রামেই অরিজিৎকে পুরনো লুকে দেখে রীতিমতো চমকে গেলেন মাঠে উপস্থিত থাকা দর্শকরা।

বছরখানেক ধরেই অরিজিৎ যখনই যেখানে গিয়েছেন, সবসময় তাঁর মাথায় নানা রঙের পাগড়ি বা টারবান দেখা গিয়েছে। ২০২১ সালে তাঁর মা মারা যাওয়ার পর থেকেই মাথায় এই পাগড়ি পরা শুরু করেন গায়ক। তবে এদিন দেখা গেল, সেই পাগড়ি উধাও! এদিন অরিজিৎ যখন আমদাবাদ এয়ারপোর্টে নামেন, তখনই দেখা যায় সেই পরিচিত ঝাঁকড়া চুলের গায়ককে, যে হাসিমুখে বেরিয়ে আসছেন বিমানবন্দরের বাইরে।

এরপর স্টেডিয়ামে অনুষ্ঠান শুরুর সময় তাঁকে দেখে চমকে যান সকলে। দেখা যায়, একটা সাদা টিশার্টের উপর ধূসর রঙের ব্লেজার পরে মঞ্চে এলেন তিনি। একের পর এক জনপ্রিয় গান গাইলেন। তবে গানের থেকেও তাঁর সাজপোশাক বেশি নজর কেড়েছে সবার। বহুদিন পর অন্যরকম অরিজিতকে দেখলেন দর্শকরা। তবে ইন্ডিয়া-পাকিস্তান খেলা টিভিতে লাইভ টেলিকাস্ট হলেও অরিজিতের প্রোগ্রাম দেখানো হয়নি।

শনিবার পাগড়ি খোলার কারণ এখনও জানা না গেলেও পরার কারণ নিজেই একবার জানিয়েছিলেন। অরিজিতের মা মারা যাওয়ার পর বাবার কথা ভেবে পরিবার একসঙ্গেই থাকার সিদ্ধান্ত নেয়। অরিজিতও মুম্বই থেকে লোটাকম্বল গুটিয়ে ফিরে আসেন মুর্শিদাবাদে। এখন জিয়াগঞ্জের বাড়ি থেকেই সমস্ত কাজকর্ম করেন। মায়ের মৃত্যুর পর শিল্পী ভেবেছিলেন, ধীরে ধীরে নিজের শিকড়ে ফিরে যাবেন। আর সেই কারণেই তখন থেকে পাগড়ি পরা শুরু করেন।


```