Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Arbaaz Khan Baby: বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সুসংবাদ! দ্বিতীয়বার বাবা হলেন আরবাজ খান

বিয়ের বছর না ঘুরতেই আরবাজ খান ও সুরা খানের ঘরে এল কন্যাসন্তান। খুশির খবর ছড়াল গোটা খান পরিবারে। হাসপাতালের ছবিও ভাইরাল।

 

Arbaaz Khan Baby: বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সুসংবাদ! দ্বিতীয়বার বাবা হলেন আরবাজ খান

সুরা খান ও আরবাজ খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 October 2025 16:06

দ্য ওয়াল ব্যুরো: মালাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদ এবং জর্জিয়া আন্দ্রিয়ানি-র সঙ্গে সম্পর্ক ভাঙার তিক্ততা ভুলে অভিনেতা-প্রযোজক আরবাজ খান তাঁর জীবনে এক নতুন অধ্যায় শুরু করেছেন। ২০২৩ সালে পেশায় মেকআপ আর্টিস্ট সুরা খান-এর সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন সলমন খানের ভাই আরবাজ। এবার তাঁদের ঘরে এল নতুন অতিথি।

বিয়ের বছর ঘোরার সঙ্গে সঙ্গেই তাঁদের জীবনে এল প্রথম সন্তান। কন্যা সন্তানের জন্ম দিলেন আরবাজ পত্নী সুরা খান। এই খুশির খবরে খান পরিবারে আনন্দের ঢেউ।

চলতি বছরের অগস্ট মাসে আরবাজ-সুরা তাঁদের সন্তানসম্ভবা হওয়ার খবর নিশ্চিত করেছিলেন। এরপর থেকেই নতুন অতিথির আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল গোটা খান পরিবার।

শনিবার রাতে সুরা খান মুম্বইয়ের খার এলাকার পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি হন। এদিন হাসপাতাল চত্বরে দেখা যায় আরবাজ খান ও সুরাকে। আরবাজকে ফোন নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়, সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সাধের অনুষ্ঠান: সম্প্রতি বেশ জাঁকজমকভাবে সুরার সাধের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেখানে সলমন খান, সোহেল খান, আরহান খান, অর্পিতা খান-সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সাধের অনুষ্ঠানে সুরা ও আরবাজ হলুদ রঙের রংমিলান্তি পোশাক পরেছিলেন।
 


```