Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'শুভ্র শঙ্খরবে সারা নিখিল ধ্বনিত', ১৯ বছর পর পুজোয় লাইভ গাইলেন আরতি

'এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে' থেকে 'আমি মিস ক্যালকাটা', আরতি আধুনিক থেকে প্লে-ব্যাক
সবেতেই প্রথমা। রীতিমতো শাস্ত্রীয় সংগীত সাধনা করেই আরতির গানের জগতে আসা। 
 

'শুভ্র শঙ্খরবে সারা নিখিল ধ্বনিত', ১৯ বছর পর পুজোয় লাইভ গাইলেন আরতি

গ্রাফিক্স দিব্যেন্দু দাস

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 September 2025 19:02

দ্য ওয়াল ব্যুরো: 'শুভ আরতি ঝঙ্কৃত ভুবনে নব গতি রাগে, জ্যোতি অলঙ্কারে, প্রাণে প্রাণে ওঠে গীতি, সুধা রসঘন শান্তি ঝন ঝন জয় বানী'

'মহিষাসুরমর্দিনী'র এই গানেই আমরা পেয়েছিলাম আরতি মুখোপাধ্যায়-কে (Arati Mukhopadhyay)। পঙ্কজকুমার মল্লিকের কাছে বাধ্য ছাত্রীর মতো গান শিখেছিলেন আরতি। তবে শুধুমাত্র এই গীতিআলেখ্য নয়, পুজোর বাংলা গানেও আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠ শোনার জন্য শ্রোতারা অপেক্ষা করে থাকত। বহুযুগ আরতি মুম্বইবাসী, বহু বছর তিনি কলকাতায় পুজোর সময় আসেন না। এ বছর মহালয়ার দিন মহাজাতি সদনে লাইভ গান গাইলেন আরতি মুখোপাধ্যায়।

Arati Mukherjee: A Legacy of Seven Decades | t2ONLINE


'এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে' থেকে 'আমি মিস ক্যালকাটা', আরতি আধুনিক থেকে প্লে-ব্যাক
সবেতেই প্রথমা। রীতিমতো শাস্ত্রীয় সংগীত সাধনা করেই আরতির গানের জগতে আসা।

মহালয়ার দিন মহাজাতি সদনে সন্ধে ৫.৩০ টা থেকে মেয়র পারিষদ দেবাশিস কুমারের উদ্যোগে অনুষ্ঠিত হল 'জাগো দুর্গা' অনুষ্ঠান।

Arati Mukherjee: A Legacy of Seven Decades | t2ONLINE


সবথেকে এই অনুষ্ঠানের চমক ছিল আরতি মুখোপাধ্যায় ও কবীর সুমনের দু'জনের গান এক মঞ্চে। মহালয়ার দিন এত বছর পর আরতি আবার মঞ্চে গাইলেন। কণ্ঠে মালিন্য এসেছে বয়সের ভারে কিন্তু তবু সেই কোকিলকণ্ঠের ধার কমেনি। শ্বেতশুভ্র সরস্বতীকে দেখে দর্শক উচ্ছসিত হয়েছিলেন উঠল। আরতিও আপ্লুত বাংলার মানুষের এই আবেগ দেখে।

এছাড়াও এই সঙ্গীতসন্ধ্যায় ছিলেন স্বাগতালক্ষী দাশগুপ্ত, সৈকত মিত্র, দেব চৌধুরী প্রমুখ। থাকছেন বিশিষ্ট বাচিকশিল্পী দেবাশিস বসু, মৌনিতা চট্টোপাধ্যায় প্রমুখ। মহালয়ার সন্ধ্যায় দেবী বন্দনায় ভরে উঠল সবার মন।


```