Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হাসপাতালে ভর্তি এআর রহমানের প্রাক্তন স্ত্রী! হয়েছে অস্ত্রোপচার, এখন কেমন আছেন সায়রা বানু

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সঙ্গীত পরিচালক এআর রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানু। চিকিৎসার জন্য তাঁর অস্ত্রোপচারও হয়েছে বলে জানা গিয়েছে।

হাসপাতালে ভর্তি এআর রহমানের প্রাক্তন স্ত্রী! হয়েছে অস্ত্রোপচার, এখন কেমন আছেন সায়রা বানু

সায়রা বানু

শেষ আপডেট: 21 February 2025 12:31

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সঙ্গীত পরিচালক এআর রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানু। চিকিৎসার জন্য তাঁর অস্ত্রোপচারও হয়েছে বলে জানা গিয়েছে। সায়রার আইনজীবী বন্দনা শাহ ইনস্টাগ্রামে এই খবর শেয়ার করেছেন। বন্দনার পোস্টের নিচে বহু মানুষ সায়রার দ্রুত আরোগ্য কামনা করেছেন।  

কী হয়েছে সায়রার?  

আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, 'সায়রাকে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছে একটি মেডিক্যাল ইমার্জেন্সির কারণে। তাঁর অস্ত্রোপচারও করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ হওয়ার চেষ্টা করছেন। এই কঠিন সময়ে আপনাদের ভালবাসা ও শুভকামনার জন্য তিনি কৃতজ্ঞ।’ 

সায়রার টিমের পক্ষ থেকেও তাঁর শারীরিক অবস্থার বিষয়ে আপডেট দেওয়া হয়েছে। জানানো হয়েছে, অভূতপূর্ব পরিস্থিতির কারণে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একইসঙ্গে, তাঁরা সবার কাছে গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
 

গত বছর ১৯ নভেম্বর ২০২৪-এ এআর রহমান ও সায়রা বানু তাঁদের ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন। এই বিচ্ছেদের খবর সবাইকে চমকে দিয়েছিল। বর্তমানে তাঁরা দু’জনেই আলাদা থাকছেন।


```