Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

এ আর রহমানের মোট সম্পত্তির পরিমাণ কত জানেন? কত ছিল তাঁর প্রথম পারিশ্রমিক? কতই বা পান এখন?

শুধু তা-ই নয় এ আর রহমান দেশের অন্যতম ধনী গায়ক, যাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ১৭২৮ কোটি টাকা!

এ আর রহমানের মোট সম্পত্তির পরিমাণ কত জানেন? কত ছিল তাঁর প্রথম পারিশ্রমিক? কতই বা পান এখন?

এ আর রহমান

শেষ আপডেট: 21 November 2024 14:24

দ্য ওয়াল ব্যুরো: এ আর রহমান। এমন একটি নাম, যার কোনও পরিচয়ের প্রয়োজন পড়ে নাম। বিশ্বব্যাপী প্রশংসিত ভারতীয় কিংবদন্তী সঙ্গীতশিল্পী। একাধিক কালজয়ী ক্লাসিক। তিন দশকের অসাধারণ এক কেরিয়ারগ্রাফ! দু-দুটো অ্যাকাডেমি পুরস্কার, দু’টি গ্র্যামি, ছ’টি জাতীয় পুরস্কার, পদ্মভূষণসহ আরও অনেক সম্মান অর্জন করে ফেলেছেন ভারতের তৃতীয় সর্বোচ্চ নাগরিক। শুধু তা-ই নয় ডিএনএ এবং সর্বজনীনভাবে উপলব্ধ তথ্য অনুসারে, এ আর রহমান দেশের অন্যতম ধনী গায়ক, যাঁর আনুমানিক সম্পত্তির পরিমাণ ১৭২৮ কোটি টাকা!

সাতান্ন বছর বয়সি সংগীতশিল্পী, ভারতের সঙ্গীতকে বিশ্বব্যাপী মঞ্চে নিয়ে গিয়েছেন। বাবা, আর কে শেখর ছিলেন ফিল্ম মিউজিক কম্পোজার। মাত্র চার বছর বয়সে রহমান তাঁর বাবার সঙ্গে মিউজিক কম্পোজিংয়ে সহযোগীর দায়িত্ব নেন। বাবার মৃত্যুর পর, রহমান সঙ্গীতে মনোযোগ দেওয়ার জন্য স্কুল ছেড়ে দেন। তিনি মাস্টার ধনরাজের কাছে তালিম নেওয়া শুরু করেন। ১১ বছর বয়সে মালয়ালম সুরকার এমকে অর্জুনানের অর্কেস্ট্রাতে যোগ দেন। খুব দ্রুতই, তিনি ইলাইয়ারাজা এবং রমেশ নাইডুর মতো বিখ্যাত সুরকারদের সঙ্গে কাজ শুরু করেন।

রহমানের বড় ব্রেক ১৯৯২ সালে। ফিল্ম নির্মাতা-প্রযোজক মণি রত্নম তামিল ছবি ‘রোজা’র জন্য সুর করার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি রহমানকে। আজ, তিনি দেশের অন্যতম ধনী গায়ক।

কিন্তু আপনি কি জানেন এ আর রহমান তাঁর প্রথম মাইনে হিসেবে কত টাকা পেয়েছেন?

তিন দশকের বর্ণাঢ্য কেরিয়ারে, এ আর রহমান ১৪৫টিরও বেশি ফিল্মে (হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, ইংরেজি এবং অন্যান্য ভাষায়) গান এবং সুর করেছেন। সর্বভারতীয় পত্রিকায় একটি পুরানো সাক্ষাত্কারে, রহমান বলেন, ‘‘আমি স্কুলে থাকাকালীন কাজ শুরু করেছিলাম।আমার প্রথম বেতন ছিল ৫০ টাকা, একজন রেকর্ড প্লেয়ার হিসেবে কাজ করে উপার্জন করেছিলাম’’

বর্তমানে এ আর রহমানের পারিশ্রমিক ঠিক কত?

দেশের অন্যতম ধনী গায়ক হওয়ার পাশাপাশি, ভারতের সর্বোচ্চ উপার্জন গায়কের খেতাবও রহমানের। দেশের বিভিন্ন সংবাদপত্রের রিপোর্ট অনুসারে এ আর রহমাব প্রতিটি গানের জন্য প্রায় ৩ কোটি টাকা পারিশ্রমিক নেন। যা দেশের অন্যান্য গায়ক-গায়িকাদের তুলনায় ১২-১৫ গুণ। রহমানের এত টাকা নেওয়ার কারণ হল, অন্য কোনও সুরকার যেন গান না গাইতে বলেন। সাধারণত তিনি নিজের সুরেই নিজে গান করেন। কিন্তু, যদি কেউ তাঁকে অন্যের সুরে গান গাওয়ার অনুরোধ করেন তাহলে ওই পরিমাণ টাকা নেন রহমান। লাইভ পারফরম্যান্সের জন্য, তাঁর পারিশ্রমিক ১-২ কোটি। শুধু তা-ই নয়, ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের মাধ্যমে যে উপার্জন রহমান করেন তার পরিমাণও কম নয়।


```