Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নিজের বিয়ে ভাঙার খবরে হ্যাশট্যাগও দিলেন রহমান! 'ট্রেন্ড করতে চান নাকি', চলছে কড়া ট্রোলিং

২৯ বছর পর সম্পর্কের ইতি! বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন বিশ্ববিখ্যাত মিউজিক কম্পজার এ আর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা।

নিজের বিয়ে ভাঙার খবরে হ্যাশট্যাগও দিলেন রহমান! 'ট্রেন্ড করতে চান নাকি', চলছে কড়া ট্রোলিং

ফাইল চিত্র

শেষ আপডেট: 20 November 2024 16:03

দ্য ওয়াল ব্যুরো: ২৯ বছর পর সম্পর্কের ইতি! বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন বিশ্ববিখ্যাত মিউজিক কম্পজার এ আর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা। এতগুলো বছর একসঙ্গে কাটানোর পরেও তাঁরা নিজেদের ব্যক্তিগত কারণেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকা সত্ত্বেও, রহমান এবং তাঁর স্ত্রী মনে করেন যে একসাথে থাকা আর সম্ভব নয়। ক্রমবর্ধমান টানাপোড়েন তাঁদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে, যা মেটানো সম্ভব নয়।

একথা নিজেই সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে শেয়ার করে নিয়েছেন রহমান। বিবাহ বিচ্ছেদের কথা জানাতে গিয়ে পোস্টে তিনি একটি হ্যাশট্যাগ ব্যবহার করেন। তারপরেই নেটিজেনের একাংশ সেই নিয়ে শুরু করে সমালোচনা। সুরকার তাঁর ভক্তদের কাছ থেকে সহানুভূতি এবং সমর্থন পেলেও, গোটা ব্যাপারটাই ট্রোলিংয়ের দিকে চলে যায় ধীরে ধীরে। 

এক্স হ্যান্ডেলে তিনি অনেক কথাই লিখেছেন। দু'জনের সম্পর্ক থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবটাই শেয়ার করেছেন। অবশেষে একটি হ্যাশট্যাগ দিয়ে শেষ করেছেন গোটা টুইট। তাতে লেখা #arrsairaabreakup। এই নিয়েই শুরু হয়ে যায় সমালোচনা। অধিকাংশ নেটিজেন এ নিয়ে কটাক্ষ শুরু করে দেয়। এর ভক্ত লিখেছেন, 'আপনি যখন গোপনীয়তা চান, তাহলে বিবাহবিচ্ছেদের জন্য হ্যাশট্যাগ দেওয়ার কী মানে হয়? ট্রেন্ড শুরু করতে চাইছেন?'

তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আমরা একসঙ্গে বিবাহিত জীবনের ৩০ বছরে পা দেব, এমনটাই আশা করেছিলাম। আসলে আমরা কেউই সম্পর্কটা তো ঠিক মানিয়ে নিতে পারছিলাম না। এখন যদি আমরা এই ছিন্নভিন্ন সম্পর্কের মানে খুঁজতে যাই, তাহলে হয়তো শুধুই টুকরোগুলোকে খুঁজে পাবো। তবু, এই যন্ত্রণার মধ্যেও আমরা জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব। জানি না এই ভগ্ন হৃদয় আর কখনও জুড়বে কি না। তাই আমি আমার অনুরাগী থেকে শুরু করে বন্ধু সবাইকেই বলছি, আমরা এখন যে এই ছিন্ন বিচ্ছিন্ন সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছি, সেটাকে সবাই সম্মান করবেন। আমি আশা করব আপনারা আমাদের গোপনীয় তাকে সম্মান করবেন। ঠিক এতদিন যেভাবে করে এসেছেন। তার জন্য সবাইকে ধন্যবাদ।'


```