Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেটেছে বিপদ, একটু সুস্থ হতেই হাসপাতাল থেকে ছাড়া পেলেন রহমান, কী হয়েছিল তাঁর?

রবিবার সকালেই অস্কারজয়ী সুরকার এ আর রহমানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে ওঠেন অনুরাগীরা।

কেটেছে বিপদ, একটু সুস্থ হতেই হাসপাতাল থেকে ছাড়া পেলেন রহমান, কী হয়েছিল তাঁর?

ফাইল চিত্র

শেষ আপডেট: 16 March 2025 13:52

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালেই অস্কারজয়ী সুরকার এ আর রহমানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে ওঠেন অনুরাগীরা। চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তবে সত্যিই কি গুরুতর অসুস্থ ছিলেন রহমান? না কি ভুল খবর রটেছিল?  

রহমানের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই দ্রুত তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। ইনস্টাগ্রামে তিনি নিজেই লেখেন, "আমি শুনেছি সংগীত সম্রাট এ আর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তাঁরা জানিয়েছেন তিনি ভাল আছেন এবং শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাবেন।"  

আসলে কী হয়েছিল?

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রহমান। জরুরি বিভাগে নিয়ে গিয়ে ECG, ইকো কার্ডিওগ্রাম এবং অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছিল। কিন্তু পরে জানা যায়, হৃদরোগ সংক্রান্ত কোনও গুরুতর সমস্যা হয়নি।  

শিল্পীর মুখপাত্র জানান, "এ আর রহমানের হার্ট নিয়ে ছড়ানো খবর ভুয়ো। তিনি ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে গিয়েছিলেন। লন্ডন থেকে দীর্ঘ যাত্রার কারণে তাঁর ঘাড়ে ব্যথা হয়েছিল, পাশাপাশি রোজা রাখার জন্য জলশূন্যতাও দেখা দেয়। তাই তাঁকে চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।"  

হাসপাতাল থেকেও জানানো হয়, আতঙ্কের কিছু নেই। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে বেশ ব্যস্ত সময় কাটছে রহমানের। গত মাসেই তিনি চেন্নাইয়ে এড শিরানের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন। এ ছাড়াও মুম্বইয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছিল।  

View this post on Instagram

A post shared by M.K.Stalin (@mkstalin)

এদিকে, গত বছর ১৯ নভেম্বর ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন রহমান। কিছুদিন আগেই স্বাস্থ্যজনিত সমস্যায় তিনিও হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং অস্ত্রোপচার করাতে হয়েছিল। রহমান এখন ভাল আছেন, তবে অনুরাগীরা চাইছেন, তিনি যেন দ্রুত আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।


```