Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিডিও কনফারেন্সে নয়! সশরীরে বয়ান রেকর্ড করতে হবে সময় রায়নাকে, জানিয়ে দিল সাইবার সেল

মহারাষ্ট্র সাইবার সেল কমেডিয়ানকে স্পষ্ট জানিয়েছে, এই ঘটনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বয়ান রেকর্ড করা হবে না। বয়ান রেকর্ডের জন্য আসতেই হবে।

ভিডিও কনফারেন্সে নয়! সশরীরে বয়ান রেকর্ড করতে হবে সময় রায়নাকে, জানিয়ে দিল সাইবার সেল

সময় রায়না (ফাইল ছবি)

শেষ আপডেট: 17 February 2025 17:00

দ্য ওয়াল ব্যুরো: 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ বাবা-মায়ের শারীরিক সম্পর্ক নিয়ে মন্তব্য করার জন্য রোষের মুখে বিখ্যাত ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া। ধিক্কার জানানো হচ্ছে ওই শোয়ের সঞ্চালক তথা কমেডিয়ান সময় রায়নাকেও। নানা ক্ষেত্রে তাঁদের মন্তব্যের বিরোধিতা চলছে। দায়ের হয়েছে অভিযোগও। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র সাইবার সেলের তরফে দু'বার সমন পাঠানো হয়েছে সময়কে। তিনি জানিয়েছিলেন দেশে নেই। আবেদন জানিয়েছিলেন বয়ান যেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেকর্ড করা হয়। সেই আবেদনই সোমবার খারিজ করল মহারাষ্ট্র সাইবার সেল। ফেব্রুয়ারির ১৮ তারিখ অর্থাৎ আগামীকাল তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হল। 

মহারাষ্ট্র সাইবার সেল কমেডিয়ানকে স্পষ্ট জানিয়েছে, এই ঘটনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বয়ান রেকর্ড করা হবে না। বয়ান রেকর্ডের জন্য আসতেই হবে।

সময়ের পাশাপাশি ওই শোয়ে উপস্থিত রণবীর, অপূর্ব মাখিজা ও  আশিস চঞ্চলানিকে ন্যাশনাল কমিশন ফর উইমেন থেকে ডেকে পাঠানো হয়েছে। সকলকে ৬ মার্চ হাজিরা দিতে হবে। সময়কে যেতে হবে ১১ মার্চ। এই শোয়ের প্রযোজকদেরও ডেকেছে এনসিডব্লিউ। 

রণবীরের করা মন্তব্যের পর দেশের বিভিন্ন প্রান্তে শোয়ে উপস্থিত সকলের নামে অভিযোগ দায়ের হয়। বিভিন্ন রাজ্য থেকে সমন আসতে শুরু করে। শীর্ষ আদালতের দ্বারস্থ হন রণবীর। সেখানে দ্রুত শুনানির আর্জি করা হয়। যা খারিজ হয়। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় ধিক্কার মেসেজ। এই পরিস্থিতিতে রণবীরের তরফে শনিবার বিবৃতি  দেওয়া হয়। বলা হয়, 'আমি ও আমার টিম পুলিশ প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছি। যেভাবে  আমাকে এগোতে বলা হবে আমি এগোব। বাবা-মাকে নিয়ে করা আমার মন্তব্য খুবই অপমানজনক ও অমানবিক ছিল। আমি সত্যি ক্ষমা চাইছি। আমার দায়িত্ব এখন থেকে ভাল কিছু করার।'

শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, রণবীরের ওপর রাগ অনেকেরই গিয়ে পড়েছে তাঁর পরিবারের ওপর। তাঁর মায়ের ক্লিনিকে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। তাঁর মাকে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। 

ভিডিওটি আপাতত ডিলিট করা হয়েছে। গোটা বিষয়ে তদন্ত চলছে। 


```