Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ব্যাংককের স্ট্রিপ ক্লাবে অমিতাভ! লাস্যময়ীদের নাচ দেখে বললেন, 'মাইন্ড-ব্লোয়িং! আর একটু...'

রাতের শহর ব্যাংকক মানেই নাইটক্লাব, ক্যাসিনো, পানশালা ও স্ট্রিপ ক্লাবের জমজমাট আসর।

ব্যাংককের স্ট্রিপ ক্লাবে অমিতাভ! লাস্যময়ীদের নাচ দেখে বললেন, 'মাইন্ড-ব্লোয়িং! আর একটু...'

প্রতীকী ছবি

শেষ আপডেট: 16 February 2025 16:17

দ্য ওয়াল ব্যুরো: রাতের শহর ব্যাংকক মানেই নাইটক্লাব, ক্যাসিনো, পানশালা ও স্ট্রিপ ক্লাবের জমজমাট আসর। ভারতে স্ট্রিপ ক্লাবের চল না থাকলেও, বিশ্বব্যাপী জনপ্রিয় এই বিনোদন কেন্দ্র, যেখানে স্বল্পবসনা পারফর্মারদের নাচ ও শো দেখেন দর্শকরা। এমনই এক স্ট্রিপ ক্লাবে প্রায় দুই দশক আগে অভিনেতা অমিতাভ বচ্চন গিয়েছিলেন পরিচালক অপূর্ব লাখিয়া-র সঙ্গে!  

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক অপূর্ব লাখিয়া এই অভিজ্ঞতা শেয়ার করেন। ২০০৫ সালে মুক্তি পাওয়া অ্যাকশন-থ্রিলার ‘এক আজনবি’-র শ্যুটিংয়ের সময় তাঁরা ছিলেন ব্যাংককে। অপূর্ব জানান, অমিতাভ বচ্চন অনিদ্রার সমস্যায় ভুগতেন, তাই রাতে ঘুম না আসলে সিনেমা দেখতেন। একদিন তিনি পরিচালকের কাছে ব্যাংকক ঘুরে দেখার ইচ্ছেপ্রকাশ করেন।  

পরিচালকের কথায়, 'আমি বলেছিলাম, ‘স্যার, এটা পাটপং এলাকা, এখানে লাইভ শো হয়। আপনাকে নিয়ে গেলে হইচই পড়ে যাবে!’ কিন্তু তিনি জোর দিলেন, তাই আমরাও রাজি হলাম।' অমিতাভের সঙ্গে ছিলেন অভিনেতা অর্জুন রামপাল, বিক্রম চাটওয়াল, পেরিজাদ জোরাবিয়ান ও প্রযোজক বান্টি ওয়ালিয়া।  

অপূর্ব স্মরণ করেন, 'অমিতজি পাটপংয়ের রাস্তায় নির্ভারভাবে হাঁটছিলেন, যেন তিনি জুহুতে রয়েছেন! আমরা ঢুকলাম এক্সোটিক নামের একটি স্ট্রিপ ক্লাবে। অমিতজি আগে কখনও এমন শো দেখেননি। তিনি অবাক হয়ে বারবার বলছিলেন, ‘মাইন্ড-ব্লোয়িং! আর একটু থাকলে হয় না?’ স্ট্রিপ ক্লাবের শো দেখে রাত আড়াইটা নাগাদ তাঁরা হোটেলে ফেরেন, আর ভোর পাঁচটায় নির্ধারিত সময়েই শ্যুটিং স্পটে পৌঁছে যান বিগ বি।  

‘এক আজনবি’ ছবিটি হলিউডের ‘ম্যান অন ফায়ার’-এর রিমেক। ছবিতে অমিতাভের সঙ্গে ছিলেন অর্জুন রামপাল ও পেরিজাদ জোরাবিয়ান। অপূর্ব লাখিয়ার অন্যান্য জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’, ‘জঞ্জির’, ‘মিশন ইস্তাম্বুল’ ও ‘হাসিনা পারকার’।  অমিতাভ বচ্চনের আসন্ন ছবি ‘সেকশন ৮৪’, যেখানে তাঁকে দেখা যাবে ডায়ানা পেন্টি, নিমরত কৌর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এছাড়া তিনি বর্তমানে জনপ্রিয় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’-এর সঞ্চালনায় ব্যস্ত।  


```