Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Aparajito in IMDb: রেটিং দৌড়ে 'অপরাজিত' অনীক দত্ত, পেছনে ফেলেছেন সত্যজিত রায়কেও

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার থেকে বক্সঅফিসে লড়াই শুরু করেছে অনীক দত্তের 'অপরাজিত'। সত্যজিতের চরিত্রে জিতু কামালের অভিনয়ে মুগ্ধ দর্শকরা। অনেকেই পর্দায় আসল-নকল গুলিয়ে ফেলেছেন। হল ফেরত দর্শকরা প্রশংসায় ভরিয়ে দিয়েছে সিনেমাটিকে। যার প্রতিফ

Aparajito in IMDb: রেটিং দৌড়ে 'অপরাজিত' অনীক দত্ত, পেছনে ফেলেছেন সত্যজিত রায়কেও

শেষ আপডেট: 16 May 2022 07:40

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার থেকে বক্সঅফিসে লড়াই শুরু করেছে অনীক দত্তের 'অপরাজিত'। সত্যজিতের চরিত্রে জিতু কামালের অভিনয়ে মুগ্ধ দর্শকরা। অনেকেই পর্দায় আসল-নকল গুলিয়ে ফেলেছেন। হল ফেরত দর্শকরা প্রশংসায় ভরিয়ে দিয়েছে সিনেমাটিকে। যার প্রতিফলন দেখা গেল আইএমডিবিতে (IMDb rating)। রেটিংয়ের বিচারে আপাতত পিছনে ফেলে দিল সত্যজিতের 'অপরাজিত'কে (Aparajito in IMDb)।

বর্তমানে দর্শকদের বিচারে ১০ এর মধ্যে ৯.৩ পেয়েছে অনীকের (Anik Dutta) 'অপরাজিত'। সত্যজিৎ রায়ের (Satyajit Ray) পথের পাঁচালি তৈরির গল্প নিয়ে অনীক দত্ত সাজিয়েছেন তাঁর চিত্রনাট্য। শুধু তাই নয়, বর্তমানে সব সিনেমাকে ছাপিয়ে আইএমডিবিতে শীর্ষে উঠে এসেছে এই সিনেমা।

জিতু কামালের অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের। এমনকি দক্ষিণী সিনেমাকেও পিছনে ফেলে দিয়েছে অনীকের অপরাজিত। যদিও রাজ্যে হাতে গোনা কয়েকটি সিনেমা হলে মুক্তি পেয়েছে। অনেক সিঙ্গেল স্ক্রিনেই জায়গা পায়নি এই সিনেমা। এমনকি ব্রাত্য সত্যজিতের স্বাদের নন্দনেও।

নাম মাত্র যে কটা হলে চলছে এই সিনেমা সেইসব হলেই ভিড় করছেন দর্শকরা। সপ্তাহন্তে সুপারহিট 'অপরাজিত'। জিতুর কামালে কুপকাত সিনেমা প্রেমীরা। হল বাড়ানোর দাবি জোরালো হচ্ছে সিনেমাপ্রেমী মানুষদের মধ্যে।

'অপরাজিত'য় জিতু কোথায়, এ তো সত্যই সত্যজিৎ! সাদা-কালোয় শ্রেষ্ঠ রূপকথা আঁকলেন অনীক


```