Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

Aparajito: 'অপরাজিত' ছবিতে কয়েক মিনিটের ছোট্ট রোল ছিল জিতুর! লুক টেস্টে ম্যাজিক, শুরু এক ইতিহাস

শুভদীপ বন্দ্যোপাধ্যায় বর্তমানে 'টক অফ দ্য টাউন' হয়ে উঠেছে একটাই নাম। জিতু কমল। অনীক দত্তর 'অপরাজিত' (Aparajito) ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় লিড রোডে অভিনয় করে জিতু আজ সকলের মনের মণিকোঠায়। কিন্তু জানেন কি, এই রোল জিতুর করারই কথ

Aparajito: 'অপরাজিত' ছবিতে কয়েক মিনিটের ছোট্ট রোল ছিল জিতুর! লুক টেস্টে ম্যাজিক, শুরু এক ইতিহাস

শেষ আপডেট: 24 May 2022 07:08

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

বর্তমানে 'টক অফ দ্য টাউন' হয়ে উঠেছে একটাই নাম। জিতু কমল। অনীক দত্তর 'অপরাজিত' (Aparajito) ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় লিড রোডে অভিনয় করে জিতু আজ সকলের মনের মণিকোঠায়।

কিন্তু জানেন কি, এই রোল জিতুর করারই কথা ছিল না! অনীক দত্ত 'অপরাজিত' ছবিতে জিতুকে প্রথমে কাস্ট করেছিলেন একদম ছোট্ট রোলে! মাত্র একদিনের কাজের জন্য প্রথমে ডাকা হয় জিতুকে! লিড রোলে অনীক দত্ত প্রথমে কাস্ট করেন বাংলা চলচ্চিত্রের এক জনপ্রিয় নায়ককে। সিরিয়াল অভিনেতা জিতু কমলের থাকার কথাই ছিল না ওই ভূমিকায়। কিন্তু ছবি রিলিজের পরে সব বদলে গেল। কোনও জনপ্রিয় স্টার নয়, সেই সিরিয়াল অভিনেতা জিতুই বক্সঅফিসে রেকর্ড হিট দিল। নতুন পথ দেখালেন জিতু। বুঝিয়ে দিলেন, অভিনয় ক্ষমতাই শেষ কথা।

Jeetu Kamal Wife, Age, Height, Family, Movies, Tv-Shows | Stark Times

জিতু কমল কেন 'অপরাজিত'তে (Aparajito) ছোট্ট রোলে কাস্ট হন? সেখান থেকে কীভাবে বা তিনি চলে আসেন নামভূমিকায় তথা লিড রোলে, সে গল্প 'দ্য ওয়াল'কে শোনালেন জিতু নিজেই।

জিতু কমল বললেন, 'প্রথমে 'অপরাজিত' ছবিতে ছোট চরিত্রেই ডাক পেয়েছিলাম। এক দিনের কাজের জন্য ডেকেছিলেন অনীকদা। লিড রোডে আমি ছিলাম না। সত্যজিৎ রায়ের প্রথম যৌবনের চরিত্রে ভাবা হয়েছিল আমাকে। একদম ইয়ং তরুণবেলার সত্যজিৎ। পরবর্তীতে যখন তিনি 'পথের পাঁচালী' বানাচ্ছেন, আসল চরিত্র যে, সেই বড় রোলটায় আমি ছিলাম না।

যদিও অনীকদার ছবিতে ছোট রোল নাকি বড় রোল, তা আমার কাছে ম্যাটার করেনি। কারণ রোলটা ছোট হলেও সেটা ছিল সত্যজিত রায়ের ভূমিকাতেই। তাঁর একদম শুরুর দিকটায়। এক দিনের কয়েকটা শটের জন্য ডাকা হয়েছিল আমাকে। এমন একটা স্বপ্নের চরিত্রে কাজ করতে পারছি, তাই এক দিনের সেই কাজ বিনা পারিশ্রমিকে করব বলে ঠিক করি। জাস্ট কয়েকটা তো শট।

Jeetu Kamal getting married: বিয়ে করছেন জিতু কমল, পাত্রী কে | Indian  Express Bangla

কিন্তু যখন অনীকদা সত্যজিৎ রায় রূপে আমার লুক টেস্ট করলেন, গল্পটা বদলে গেল। তখনও আমি জানতাম না, কী চরিত্র কত বড় চরিত্র ইত্যাদি। পরে অনীকদা আমাকে লুক টেস্টের ছবি পাঠান। আমি নিজেই বলি, এগুলো তো সত্যজিৎ রায়ের ছবি! আমার ছবি পাঠাও। অনীকদা বলেন, 'তুমিই তো এটা!'

Shyam Benegal is stimulated To watch Jitu Kamal As Satyajit Ray in the  movie Aparajito dgtl - Anandabazar

আমি আমার চোখকে বিশ্বাস করতে পারিনি।'

এর পর তো ইতিহাস তৈরি হল। তবে 'অপরাজিত'তে (Aparajito) জিতু আশাতীত সাফল্য পাওয়ার পরে একটা রটনা বাজারে ঘুরছে। জিতু নাকি ছবির লিড চরিত্রটি করেও কোনও রকম টাকা পারিশ্রমিক নেননি। জিতু নিজেই খোলসা করলেন সে কথা, 'দ্য ওয়াল'এ।

জিতু জানালেন, 'অপরাজিততে লিড রোল করে টাকা নিইনি এটা একেবারে বাজে কথা। পুরোটাই মিথ্যে গুজব। ছোট একদিনের রোলে সত্যজিৎ রায়ের তরুণবেলার চরিত্রে যখন নির্বাচিত হই কয়েকটা শটের মাত্র কাজ ছিল। ওটা ভেবেছিলাম বিনা পারিশ্রমিক করব। কিন্তু ছোট থেকে নির্বাচিত হলাম বড় রোলে। কাজ বেড়ে হল টানা দু'তিন মাসের। এটাই আমার একমাত্র রোজগার। আমার সংসার আছে, দায়-দায়িত্ব আছে। ফলে টাকা নিয়েই করেছি 'অপরাজিত'।

Aparajito Trailer: সত্যজিৎ নস্ট্যালজিয়া! 'পথের পাঁচালী'-র স্মৃতি উস্কে  প্রকাশ্যে 'অপরাজিত'-র ট্রেলার - Aparajito by anik dutta starring Jeetu  Kamal trailer is out the film is inspired ...

শুধু তাই নয়, আমাকে খুব যত্ন করে টাকা দিয়েছেন প্রযোজক। একবারের জন্য বলতেও হয়নি। তার আগেই পারিশ্রমিক চলে এসেছে। এরকম এত তাড়াতাড়ি টাকা খুব কমই পেয়েছি অন্য কাজ করে। এখন আমার নামে কে কোথায় কী বলছে কী লিখছে এত দেখা তো সম্ভব নয়।

যেমন আমার স্ট্রাগল পিরিয়ডের একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে। এটা তো এখনকার ভিডিও নয়, চার বছর আগেকার ভিডিও। তারপর ইন্ডাস্ট্রি আমাকে অনেক দিয়েছে। সিরিয়াল আমায় ঢেলে দিয়েছে। নইলে কি আমার নিজের নামে গাড়ি-বাড়ি হত! কিন্তু ওই চার বছর আগের একটা ভিডিও, যাতে কিছু দুঃখের কথা বলেছিলাম সেটা এখন ভাইরাল।

Post of Anik Dutta's movie 'Aparajito' out | Sangbad Pratidin

আসলে দুঃখের কাহিনি বাজারে বেশি চলে, তাই আমার বলা চার বছর আগের ভিডিও এখন চলছে। কে কী তুলে বানিয়ে দিচ্ছে কী আর বলব! সেরকম পারিশ্রমিক নিয়েও বাজে রটনা আমার নামে রটছে।'

অভিনেতা তাঁর অভিনয়ের জন্য পারিশ্রমিক নেবেন,লেখক তাঁর লেখার জন্য পারিশ্রমিক নেবেন, গায়ক তাঁর গানের জন্য পারিশ্রমিক নেবেন এটাই ন্যায্য। জিতু তাঁর দিক থেকে পরিষ্কার ও স্পষ্ট। জিতু সত্যজিৎ রায় হয়েই নয় জিতু কমল আরও নতুন নতুন চ্যালেঞ্জিং চরিত্রে নিজের পারদর্শিতা মেলে ধরুন।

বসন্ত চৌধুরী মানেই ‘রাজা রামমোহন’! হার মেনেছিল উত্তমকুমারের জনপ্রিয়তাও


```