Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অপরাজিতা-প্রিয়াঙ্কার নতুন মিউজিক ভিডিয়োতে মাতৃদিবস সেলিব্রেশন!

আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে আসছে এক হৃদয়ছোঁয়া মিউজিক ভিডিয়ো। মা-মেয়ের সম্পর্ক ধরা পড়বে এক নতুন আলোকে। ‘ভালো বাঁচতে শেখা’—মিউজিক ভিডিওতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে অপরাজিতা আঢ্য ও প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে।

অপরাজিতা-প্রিয়াঙ্কার নতুন মিউজিক ভিডিয়োতে মাতৃদিবস সেলিব্রেশন!

অপরাজিতা আঢ্য ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য

শেষ আপডেট: 6 May 2025 18:11

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে আসছে এক হৃদয়ছোঁয়া মিউজিক ভিডিয়ো। মা-মেয়ের সম্পর্ক ধরা পড়বে এক নতুন আলোকে। ‘ভালো বাঁচতে শেখা’—মিউজিক ভিডিওতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে অপরাজিতা আঢ্য ও প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে।

ভিডিয়ো গানে ফুটে উঠবে এক হোমমেকার মায়ের আত্মনির্ভর হয়ে ওঠার গল্প। মা ও মেয়ের মধ্যে একে অপরের প্রতি নির্ভরতা, আর স্বাধীনচেতা জীবনযাপনের এক অনন্য কাহিনি। শুধু অভিনয়ই নয়, ভিডিয়োটির পরিচালনা এবং সৃজন দিকটিও সামলেছেন প্রিয়াঙ্কা নিজেই। গানের সুরে আছেন ঈশান মিত্র, লিখেছেন সোমরাজ দাস, আর গেয়েছেন শুচিষ্মিতা চক্রবর্তী।

অপরাজিতা বলেন, ‘প্রিয়াঙ্কা শুধু পর্দার মেয়ে নয়, বাস্তব জীবনেও সে আমার কন্যাসমা। ও যখন এই গল্পটা আমাকে শোনায়, আমি তৎক্ষণাৎ রাজি হয়ে যাই। নিজের মেয়ের পরিচালনায় কাজ করাটা আমার কাছে গর্বের। আমরা এই কাজটা খুব যত্ন নিয়ে করেছি, আশাকরি দর্শকদের মন ছুঁয়ে যাবে।’

প্রিয়াঙ্কা ভট্টাচার্য  ও  অপরাজিতা আঢ্য

অন্যদিকে ‘মেয়ে’ প্রিয়াঙ্কা বলেন, ‘মা-মেয়ের সম্পর্কটা শুধু রক্তের নয়, আত্মিকও। অনেক সময় মা-মেয়ের ভূমিকা অদলবদল হয়ে যায়। এই ভিডিয়োতে সেই সম্পর্কের নরম-গভীর দিকটাই ধরা পড়েছে। মাতৃত্ব আর স্বাধীনতার এক অনন্য মেলবন্ধন আমাদের এই উপস্থাপনায়।’

‘ভালো বাঁচতে শেখা’—ভিডিয়োটি মুক্তি পাচ্ছে ১০ই মে, ইউটিউবে। এই দিনটি বিশেষ, শুধু মাতৃ দিবস নয়, এদিনই প্রিয়াঙ্কা ভট্টাচার্যের জন্মদিন– তাই এদিন হয়ে উঠছে এক জোড়া উদযাপন। মিউজিক সংস্থার কর্ণধার সৌরীন দত্ত জানিয়েছেন, ‘এই কাজটি নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। এখন অপেক্ষা শুধু দর্শক-শ্রোতাদের ভালোবাসার।’এই উপাখ্যান শুধু এক মিউজিক ভিডিও নয় – মা ও মেয়ের আত্মিক বন্ধনের এক আন্তরিক অভিব্যক্তি।


```